সংবাদ শিরোনাম ::
Logo জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার Logo নতুন বৃষ্টিবলয়ের আভাস: ২৬-২৭ এপ্রিল থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি Logo দেশে ‘পরিবেশ পুলিশ’ ইউনিট গঠনের প্রস্তাব Logo সরকারের ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান   Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয়

চলতি মাসেই বছরের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ

চলতি বছরের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ দেখা যাবে মার্চ মাসেই। ২০২৫ সালে দুটি আংশিক সূর্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম আংশিক সূর্যগ্রহণ হবে চলতি মাসের ২৯ তারিখ। তবে এর আগেই ১৪ মার্চ শুক্রবার হবে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তখন চাঁদটি একটি আকর্ষণীয় লালচে রঙ ধারণ করবে যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।

২৯ মার্চ স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে এই সূর্যগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যায় ৬টা ১৩ মিনিট পর্যন্ত। অন্তত চার ঘণ্টা এর স্থায়িত্বকাল থাকবে। বিকাল ৪টা ১৭ মিনিটের দিকে চাঁদ সূর্যকে আংশিকভাবে ঢেকে ফেলবে।

এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক মহাসাগর, অ্যান্টার্কটিকা মহাসাগর, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। তবে ভারত থেকে এর দেখা মিলবে না।  চন্দ্রগ্রহণ খালি চোখে নিরাপদে দেখা গেলেও সূর্যগ্রহণ সরাসরি দেখা উচিত নয়। কারণ এর ফলে চোখের রেটিনার ক্ষতি হতে পারে। এজন্য সূর্যগ্রহণ পর্যবেক্ষণের সময় চোখের সুরক্ষা ব্যবহার করার পরামর্শ দেয়া হয়।

চন্দ্রগ্রহণটি আগামী ১৪ মার্চ বাংলাদেশ সময় সকাল ৯টা ৫৯ মিনিটে শুরু হবে এবং বিকেল ৩টা ৫৯ মিনিটে শেষ হবে। ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আফ্রিকার কিছু অংশ, এশিয়ার কিছু অংশ এবং দক্ষিণ ও উত্তর মেরুতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণটিও ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না।

২০২৫ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ২১ সেপ্টেম্বরে। দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে প্যাসিফিক, অস্ট্রেলিয়া ও  অ্যান্টার্কটিকার আকাশে। আর দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে ৭ সেপ্টেম্বর।

আপলোডকারীর তথ্য

Shuvo

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

চলতি মাসেই বছরের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ

আপডেট সময় ০৫:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫