চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব নিয়ে কালিয়াকৈরে মৈত্রীবন্ধন সভা

গাজীপুরে টেকসই চামড়া শিল্প গড়ে তোলার লক্ষ্যে পরিবেশগত প্রভাব ও অধিকার নিয়ে হয়ে গেল মৈত্রীবন্ধন সভা। মঙ্গলবার (২২ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈর উপজেলা অফিসার্স ক্লাবের সভাকক্ষে ‘অ্যালায়েন্স বিল্ডিং মিটিং অন এনভায়রনমেন্টাল ইমপ্যাক্টস এন্ড রাইটস অ্যাট লেদার সেক্টর’ শিরোনামে এই সভার আয়োজন করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সলিডার সুইসের তত্ত্বাবধানে ওশি ফাউন্ডেশনের পরিচালনায়, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে “বিল্ডিং এ সাসটেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহম্মেদ ও কালিয়াকৈর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান।

চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব নিয়ে কালিয়াকৈরে মৈত্রীবন্ধন সভা prokritibarta, Prokriti O Jibon Foundation

সভায় চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব ও অধিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং এই শিল্পের টেকসই উন্নয়নের জন্য করণীয় নিয়ে উপস্থিত সকলের মাঝে অংশদারীত্বমূলক আলোচনা করা হয়। চামড়া শিল্পের টেকসই উন্নয়নের জন্য সবাই মিলে সুষ্ঠভাবে কাজ করা একান্ত জরুরি তাই এই সভা সবার সাথে সু-সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভায় সরকারি পর্যায়ের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, মসজিদের ইমাম, সংগঠক, স্কুল কলেজের শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সঞ্চালনায় ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের হেড অফ ইভেন্ট খন্দকার আহমেদ শাহেদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর খায়রুল আনাম এবং ক্রিয়েটিভ রাইটার শারমিন বন্যা।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব নিয়ে কালিয়াকৈরে মৈত্রীবন্ধন সভা

আপডেট সময় ০৬:২৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪