সংবাদ শিরোনাম ::

চালের গুঁড়োর ফেসপ্যাক বাড়াবে ত্বকের উজ্জ্বলতা

ত্বক উজ্জ্বল ও মসৃণ ও সুন্দর থাকুক তা সবাই চায় সবসময় । কিন্তু ধুলোবালি,ময়লা,অতিরিক্ত রোদ এবং শারীরিক নানা কারণে ত্বকের উজ্জ্বলতা ধীরে ধীরে যেন হারাতে থাকে। হারানো উজ্জ্বলতা ফেরানোর জন্য অনেকে বাজারের বিভিন্ন পণ্য ব্যবহার করেন। তবে এখন অনেকেই ঘরে বসে নানা রকম ফেসপ্যাক তৈরী করছে স্কিনের জন্য। তার মধ্যে অনেকে চালের গুঁড়ো এবং ফ্ল্যাক্স সিডের ফেসপ্যাক বানিয়ে মুখে লাগাচ্ছেন। চলুন এ ফেসপ্যাকের কার্যকারিতা ও উপকার সম্পর্কে জেনে নিই।

যেভাবে আপনি বানাবেন ফেসমাস্কটি—

ফেসপ্যাকটি বানানোর জন্য আপনার প্রয়োজন পড়বে দুই চামচ চালের গুঁড়ো, পরিমাণ মতো পানি এবং ফ্ল্যাক্স সিড। এক্ষেত্রে ১ চামচ আস্ত ফ্ল্যাক্সসিড ও ১ চামচ ফ্ল্যাক্সসিড গুঁড়ো ব্যবহার করতে হবে। প্রতিটি উপকরণ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তাহলেই আপনার ফ্ল্যাক্সসিড ফেসমাস্ক তৈরি।

এটি মুখে লাগানোর পরে ১০-১৫ মিনিট অপেক্ষা করে ফেসওয়াশ করে নিন। শেষে অবশ্যই টোনার এবং ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না।

কার্যকারিতা—

ফ্ল্যাক্সসিড এবং চালের গুঁড়োর ফেসপ্যাক লাগালে উজ্জ্বলতা বাড়বে। কিন্তু সেই উজ্জ্বলতা সাময়িক। হয়তো আপনার ত্বক আরও উজ্জ্বল দেখাবে এবং চকচক করবে। কিন্তু তার ফল সুদূরপ্রসারী হবে না। কারণ কিছুক্ষণ পরেই আবার সেই জেল্লা ফিকে হয়ে যাবে। আর ত্বকের সৌন্দর্যও কমতে শুরু করবে।

উপকার পাবেন যেভাবে—

ফ্ল্যাক্স সিডে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ফাইবার। এগুলো ত্বকের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। এমনকী ত্বকের উজ্জ্বলভাবও রাখে অটুট । কিন্তু এসব উপকার পাওয়ার জন্য নিয়মিত ফ্ল্যাক্স সিড খাওয়া অবশ্যই  প্রয়োজন। এই বীজ ফেসপ্যাকে মিশিয়ে মুখে লাগালে কোনও উপকারই মেলে না।

সাময়িক উজ্জ্বলতা বাড়াবে এই উপাদান: চালের গুঁড়ো প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি যদি নিয়মিত চালের গুঁড়ো মুখে লাগান, তাহলে ত্বকের মৃত কোষের স্তর পরিষ্কার হয়ে যায়। ফলে ত্বকের ভিতরে রক্ত সঞ্চালন বাড়ে। অক্সিজেন সরবরাহও পর্যাপ্ত পরিমাণে হয়। তাই সাময়িকভাবে উজ্জ্বল বৃদ্ধি পায়।

ত্বকের ধরন বোঝা জরুরি: প্রত্যেকের ত্বকের ধরন আলাদা। তাই আপনার ত্বকে কোনও উপাদান কার্যকরী হলে অন্য কারও ত্বকে সেটা নাও হতে পারে। তাই কোনওরকম ঘরোয়া ফেসপ্যাক মুখে লাগানোর আগে সব সময়ে প্যাচ টেস্ট করে নেওয়া জরুরি বলে জানালেন রূপ চিকিৎসকরা। তাহলে আপনার ত্বকও সুরক্ষিত থাকে এবং ত্বকের সৌন্দর্য নিয়ে কোনও চিন্তা ভাবনা করতে হয় না।

এই টিপস জেনে রাখুন: ফ্ল্যাক্স সিড এবং চালের গুঁড়োর ফেসপ্যাক লাগালে সাময়িক জেল্লা পাবেনই। কিন্তু ত্বকের সামগ্রিক সুস্বাস্থ্য ধরে রাখার জন্য আপনাকে সঠিক স্কিনকেয়ার রুটিন অবশ্যই মেনে চলতে হবে। একইসঙ্গে স্বাস্থ্যকর জীবনশৈলীও মেনে চলতে হবে। অবশ্যই স্বাস্থ্যকর খাবার এবং ফলমূল খেতে হবে। তাহলে আপনার ত্বক ভালো থাকবে এবং উজ্জ্বলতাও হবে দেখার মতো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

চালের গুঁড়োর ফেসপ্যাক বাড়াবে ত্বকের উজ্জ্বলতা

আপডেট সময় ০৩:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪