চিড়িয়াখানা নামের ‘টর্চার সেল’ নিয়ে সামিরা মাহির উদ্বেগ

চিড়িয়াখানা নামের 'টর্চার সেল' নিয়ে সামিরা মাহির উদ্বেগ

চিড়িয়াখানা নামের ‘টর্চার সেল’ নিয়ে সামিরা মাহি ফেসবুক একাউন্ট থেকে উদ্বেগ প্রকাশ করেছেন। মাহি একটি প্রতিবেদনের লিংক শেয়ার করে  ক্যাপশনে লিখেন, ” শুধু ময়মনসিংহে না, চিড়িয়াখানা নামের টর্চার সেল বন্ধ হোক সব জায়গা থেকে। চিড়িয়াখানার কোন দরকার নেই”। 

গতকাল সোমবার বিকেলে সরেজমিনে ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যানের চিড়িয়াখানায় একটি খাঁচায় দুটি কালো রঙের ভালুক দেখা যায়। এর মধ্যে একটি ভালুকের শরীরে পচন ধরেছে। ইতিমধ্যে প্রাণীটির পায়ের অংশবিশেষ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ভালুকটির শরীর থেকে ছড়াচ্ছে দুর্গন্ধও। ভালুকটিকে সারিয়ে তোলা কঠিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

চিড়িয়াখানা পরিচালনাকারীদের কাছ থেকে খবরে পেয়ে গতকাল বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক মো. রফিকুল আলম ভালুকটি দেখতে আসেন। অন্য ভালুকটির শরীরেও রোগ ছড়াতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়ে তিনি অসুস্থ ভালুকটিকে অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

চিড়িয়াখানা নামের ‘টর্চার সেল’ নিয়ে সামিরা মাহির উদ্বেগ

আপডেট সময় ০৩:৫৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫