সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আজ ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহত্ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল।

এ উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাহাঙ্গীর আলম জানান, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ পয়লা জানুয়ারি সকালে কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, দুপুর ১২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও সারা দেশে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

এর পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দুপুর ১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। এ ছাড়া দ্বিতীয় দিন অর্থাৎ কাল রাজধানীর গুলিস্তান আউটডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় সংসদের আটটি টিমের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং সারা দেশে সব ইউনিটিতে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেট সময় ০১:২৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫