ছাত্রসমাজকে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

কোটা আন্দোলনকে ঘিরে দেশজুড়ে চলমান সহিংসতার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনে সব অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু বিচার ও ন্যায়বিচারের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত করার ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না।”

শেখ হাসিনা বলেন, “আমি আরও ঘোষণা করছি, হত্যাকান্ডসহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু বিচারের ও ন্যায় বিচারের স্বার্থে সেসকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে।”

এদিকে বৃহস্পতিবার থেকে দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন স্থানে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ, র‍্যাবের বিপুলসংখ্যক সদস্য।

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

ছাত্রসমাজকে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০১:৫৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪