সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বর্ধিত অর্থায়নে জোর পরিবেশকর্মীদের

আজারবাইজানের বাকুতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে সরকার প্রধানদের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। ভবিষ্যতের নিরাপদ পৃথিবী বিনির্মাণে শক্তিধর দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর ভূমিকায় গুরুত্বারোপ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বর্ধিত অর্থায়নে জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব এবং সম্মেলনে অংশগ্রহণ করা পরিবেশবাদী সংগঠনগুলো।

বিশেষ করে জলবায়ু সঙ্কটে থাকা মানবসভ্যতা রক্ষায় কার্বন নির্গমন নিরসনে ক্ষমতাধর দেশগুলোর কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রগতির মূল্যায়ন করার পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি নিশ্চিতেও গুরুত্বারোপ করেছেন তিনি।

পরিস্থিতি উন্নয়নে জি টুয়েন্টির কার্যকর ভূমিকা ও ব্যাপক অর্থায়ন ও ছাড়ে জোর দিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো।

সাম্প্রতিক জলবায়ু সম্মেলনগুলোর মতো এবারের কপ ২৯ এ অংশ নিচ্ছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। বাকুতে সম্মেলনের দ্বিতীয় দিনের ব্যস্ত কর্মসূচির ফাঁকে তিনি ভুক্তভোগী দেশগুলোকে অর্থায়ন , ক্ষতিপূরণের বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে বলেন, ‘ আমরা আশা করি বাংলাদেশের মতো দেশগুলোর জন্য জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিযোজন এবং ক্ষতিপূরণ বিষয়ে এবারের জলবায়ু সম্মেলনে জোরালো আলোচনা হবে। উচ্চ পর্যায়ের সভাগুলোতে বাংলাদেশ তার দাবিদাওয়াগুলো তুলে ধরতে থাকবে। জাতিসংঘ মহাসচিবও ভুক্তভোগী মানুষদের জন্য তহবিলে জোর দিয়েছেন।’

কপ ২৯ এর দ্বিতীয় দিনে জাতিসংঘ মহাসচিবের বক্তব্য তুলে ধরে মুকিত মজুমদার বাবু বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়নে জোর দেওয়ার কথা বলেন

সম্মেলনের দ্বিতীয় দিনে বাকুর অলিম্পিক স্টেডিয়াম পায় ভিন্নমাত্রা। জাতিসংঘ জলবায়ু সম্মেলনের এই দিনে যোগ দেন  বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্র ও সরকার প্রধান এবং পরিবেশ-জলবায়ুকর্মীরা । নোবেল বিজয়ী সরকার প্রধান হিসেবে আলাদা নজর কাড়েন ড. ইউনুস।

(বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনে ধুঁকতে থাকা বিশ্বকে আশার বার্তা দিতে শুরু হয়েছে এবছরের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ ২৯। আজারবাইজানের বাকুতে ১১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। জলবায়ু পরিবর্তন রোধের বৈশ্বিক প্রচেষ্টার এই সম্মেলনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে অংশ নিচ্ছেন ফাউন্ডেশনের এনভায়রনমেন্ট মিডিয়া কনটেন্ট স্পেশালিস্ট শাফরিনা খাতুন , সিনিয়র ক্যামেরাপার্সন বিল্লাল হাওলাদার এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আলীম আল রাজি। 

কপ ২৯ সম্মেলনস্থল বাকু,আজারবাইজান থেকে প্রতিদিনের সংবাদ পাঠাচ্ছেন তারা। প্রতিবেদনগুলো নিয়মিত প্রকাশ করছে প্রকৃতিবার্তা অনলাইন। 

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বর্ধিত অর্থায়নে জোর পরিবেশকর্মীদের

আপডেট সময় ০৭:২০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪