সংবাদ শিরোনাম ::
Logo বন ও পরিবেশ সুরক্ষায় ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পরিবেশ মন্ত্রী Logo নানা সংকটের মাঝে পৃথিবী রক্ষার বার্তা নিয়ে আজ ‘ধরিত্রী দিবস’   Logo দেশে তাপপ্রবাহ চলমান, হাওরে আগাম বন্যার শঙ্কা Logo ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে মন্ত্রিপরিষদের পরিপত্র জারি Logo যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সংকটের খবর Logo জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার Logo নতুন বৃষ্টিবলয়ের আভাস: ২৬-২৭ এপ্রিল থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি Logo দেশে ‘পরিবেশ পুলিশ’ ইউনিট গঠনের প্রস্তাব Logo সরকারের ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান   Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায়

জলবায়ু পরিবর্তন: বছরে দরকার ৩০ বিলিয়ন, অক্টোবরে ৫ বিলিয়ন ডলার সহায়তা চাইবে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামীতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ৫ বিলিয়ন ডলার অর্থ সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে জলবায়ু অর্থনীতি নিয়ে সাংবাদিকদের এক কর্মশালায় এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘জলবায়ু অভিঘাত মোকাবিলায় প্রতিবছর ৩০ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। অক্টোবরে মিটিংয়ে ৫ বিলিয়ন ডলার চাওয়া হবে। সহজে অর্থ আসবে না, তাই নিজেদের সামর্থ্য নিয়ে কাজ করতে হবে। তবে সবার আগে জরুরি সচেতনতা।’

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে এক-দুই বিলিয়ন ডলার আনাটাও কষ্টসাধ্য বলে জানান তিনি।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত চিত্রের ভয়াবহতা বিশ্বে তুলে ধরতে না পারার কারণে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত হচ্ছে দেশ।

তিনি জানান, নিজ দেশ থেকে জলবায়ু বিষয়ক ভালো প্রতিবেদন না হওয়াই এর কারণ। জলবায়ু সংকটের প্রভাব বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে প্রকট।

আপলোডকারীর তথ্য

Shuvo

বন ও পরিবেশ সুরক্ষায় ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পরিবেশ মন্ত্রী

জলবায়ু পরিবর্তন: বছরে দরকার ৩০ বিলিয়ন, অক্টোবরে ৫ বিলিয়ন ডলার সহায়তা চাইবে বাংলাদেশ

আপডেট সময় ০১:৪৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫