সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

জাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১১ সেপ্টেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসুর সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ, ১৪ আগস্ট বিকাল ৪ টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ, ১৭ আগস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে।

মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত এবং খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্টে। মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ২৬ আগস্ট সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরে আপিলের শুনানি গ্রহণ করা হবে ২৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং আপিলের রায় ঘোষণা করা হবে ২৭ আগস্ট বুধবার বিকাল ৪টায়।

অন্যদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৯ আগস্ট বিকাল ৪টায়।

তফসিলে আরও বলা হয়, আগামী ২৯ আগস্ট বিকাল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা এবং সবকিছু শেষে আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১১ সেপ্টেম্বর সন্ধ্যার পরেই বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে, গত ৩০ এপ্রিল জাকসু নির্বাচনের তফসিল ঘোষণাপূর্বক ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। সেবার জুলাই-আগস্টে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও হামলায় মদদদাতা শিক্ষকদের বিচার প্রক্রিয়া নিশ্চিত করে পুনঃতফসিল ঘোষণার জন্য সময় নেয় জাকসুর সভাপতি ও জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

জাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১১ সেপ্টেম্বর

আপডেট সময় ০৭:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫