সংবাদ শিরোনাম ::

জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে: ইসি সচিব

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বৃহস্পবিার (১৪ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা এসেছে প্রধান উপদেষ্টার কাছ থেকে। নির্বাচন কমিশনও বলছে, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেবে ইসি। তবে আগামী সপ্তাহে দেওয়া রোডম্যাপে নির্বাচনী কাজের সময়ভিত্তিক বাস্তবায়নসূচি থাকবে।

নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৭-০৮ সাল থেকে কাজের অগ্রগতি তুলে ধরে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চলে এসেছে। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের দেড় বছর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে রোডম্যাপ দিয়েছিল তৎকালীন ইসি। বর্তমান ইসিও এ ধরাবাহিকতা বজায় রাখছে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে রোডম্যাপ নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি, আগামী সপ্তাহে আমাদের নির্বাচনী রোডম্যাপ দিতে পারবো। আমাদের প্রস্তুতি সম্পর্কে ধারণা পাবেন।

ভোটার তালিকা, সীমানা পুনঃনির্ধারণ, দল নিবন্ধন, নির্বাচনী আইনের সংস্কার, সরঞ্জাম কেনাকাটা, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, প্রশিক্ষণ, মুদ্রণ, আইনশৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে-পরে প্রস্তুতির ফর্দ থাকবে এ রোডম্যাপে।

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম

জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে: ইসি সচিব

আপডেট সময় ০৫:০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫