জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা ২০২৪

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বিশাল মাঠে শুরু হয়েছে জাতীয় বৃক্ষ মেলা এই মেলা চলছে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। বন বিভাগ আয়োজিত এই মেলা চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। মেলায় ঢুকতে কোনো প্রবেশ ফি প্রয়োজন হবে না । এমনকি মেলায় আগত দর্শনার্থীদের ব্যক্তিগত গাড়ি রাখার জন্যও কোনো প্রকার পার্কিং ফি দরকার হবে না। মেলার মূল গেটের পাশে নিজ দায়িত্বে রাখতে পারবেন ব্যক্তিগত গাড়ি।

জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা ২০২৪
বিক্রিত গাছ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন নার্সারি মালিকরা

এ বছর বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা; অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ।’

জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা ২০২৪
গিটারের আদলে তৈরি ১৫ বছর বয়সের বনসাই জিং বট

চলছে বর্ষাকাল, গাছ লাগানোর উপযুক্ত সময় । সমৃদ্ধ টেকসই পরিবেশ গড়ে তুলে, আর্থ-সামাজিক উন্নয়নে বৃক্ষায়ন ও বনায়ন কর্মসূচিকে সম্প্রসারিত করা। একটি দেশে পরিবেশের ভারসাম্য রক্ষায় ৪০ ভাগ বনায়ন বা সবুজায়ন উচিত। সেখানে বাংলাদেশে আছে মাত্র ১৭.২ শতাংশ। তাই বনবিভাগ সামাজিক ও প্রাকৃতিক ম্যানগ্রোভ বন সৃজনের কার্যক্রম হাতে নিয়েছে।

জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা ২০২৪
স্টলগুলোতে সাজানো বিভিন্ন বাহারি গাছ

মেলায় স্থান পেয়েছে ফলদ, বনজ, ঔষুধিসহ সব ধরনের গাছ। বৃক্ষমেলার বিভিন্ন স্টলগুলো বনসাই, অর্কিড, বীজ, সার, ছোট কৃষিযন্ত্রপাতি দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। স্টলের সামনের জায়গায় থরে থরে সাজানো নানা প্রজাতির দেশি-বিদেশি গাছ। ফলের চারাগুলোতেও ধরেছে মৌসুমী ফল।

থাইল্যান্ডের নানা প্রজাতির আমগাছ বড় আকর্ষণ হচ্ছে এবারের মেলায়। নার্সারির মালিকরা জানান, পালমা, কিউজাই, মহাচর্মা, সূর্য ডিম, তুতা বরিসহ বিভিন্ন জাতের দ্রুত বর্ধনশীল আমগাছ পাওয়া যাচ্ছে মেলায়।

জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা ২০২৪
গাছে ঝুলছে চোখে পড়ার মত রসালো টসটেস আম

এছাড়াও জাম্বুরা, কমলা,পাকা কাঁঠাল, বেদেনা, মাল্টার -ঘ্রাণ বাতাসে ভেসে বেড়াচ্ছে। গোলাপ, গাঁদা, কনকচাঁপা, নয়নতারা, টুগর, জুঁই আপনাকে সম্ভাষণ জানাবে। স্টলগুলোতে সাজানো ক্যাকটাস আর অর্কিডও নজর কেড়ে নিবে।

জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা ২০২৪
ক্যাকটাস প্রেমীদের জন্য রয়েছে ১২ বছর বয়সী বড় ক্যাকটাস

নানা বয়সী ও শ্রেণি পেশার মানুষের পদচারণায় বেশ জমে উঠেছে বৃক্ষমেলা। আষাঢ়ের অর্ধেক পেরিয়ে গেলেও ভ্যাপসা গরম কমে নাই, তাই সকালের দিকে মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কম থাকলেও দুপুরের পর থেকেই ভিড় বাড়তে থাকে।

জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা ২০২৪
ক্রেতা-দর্শনার্থীরা মেলায় ঘুরে দেখছেন বিভিন্ন প্রজাতির গাছ

বৃক্ষমেলার সবচেয়ে বড় সুবিধা হলো এক সময়ে এক জায়গায় বিভিন্ন রকম গাছ, গাছের চারা দেখা যায়, কেনা যায়। ফুল-ফল থেকে শুরু করে বনসাই, ঔষধি, অর্কিড, দেশি-বিদেশি নানা প্রজাতির বাহারি গাছে ভরা। এরই মধ্যে কিছু গাছের দাম হয়ে যায় আকাশচুম্বী। থাকে দুষ্প্রাপ্য কিছু গাছও। বিদেশ থেকে আসা নতুন কিছু গাছও থাকে।

জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা ২০২৪
সৌদি খেজুর গাছ, দাম চাওয়া হচ্ছে ১০ লক্ষ টাকা

নার্সারির মালিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, দাম যা চাওয়া হচ্ছে, ক্রেতা মুলামুলি করে ৫ থেকে ১০ শতাংশ হয়তো কমাতে পারেন।

জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা ২০২৪
১৩ লক্ষ টাকা দাম চাওয়া বনসাই

প্রায় ৫০ বছরের পুরোনো বনসাই দাম চাওয়া হচ্ছে ১৩ লক্ষ টাকা। আছে ৩০ থেকে ৪০ বছরের পুরোনো বনসাই। এত দামি গাছ কারা কেনেন? জানা গেল, বৃক্ষপ্রেমী শিল্পপতি ও বড় ব্যবসায়ীরা এসব গাছ কেনেন। এর পাশাপাশি বেসরকারি পার্ক, রিসোর্ট কিংবা অভিজাত আবাসন প্রকল্পের জন্যও এমন গাছ কেনা হয়।

জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা ২০২৪
ইমপ্রেস গ্রূপের মহানন্দা নার্সারি

জাতীয় বৃক্ষ মেলায় ১২০টি স্টলের মাধ্যমে সরকারি-বেসরকারি ৮০টি প্রতিষ্ঠান ও নার্সারি অংশ নিয়েছে। বৃক্ষ মেলায় ঢাকার নার্সারির পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নার্সারিগুলোও নিজেদের গাছের প্রদর্শনী ও বিক্রি করছে।

গবেষণা: বজ্রপাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে কৃষক-জেলেরা

জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা ২০২৪

আপডেট সময় ০৯:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪