সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জাপানে রেকর্ড বৃষ্টিতে বন্যা-ভূমিধসে ৬ মৃত্যু

জাপানের ইশিকাওয়া অঞ্চলে রেকর্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬ হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ১০ জন।

নিহতদের মধ্যে দুজনকে ওয়াজিমায় ভূমিধসে ক্ষতিগ্রস্ত একটি সুড়ঙ্গের কাছে পাওয়া গেছে। তাদের মধ্যে একজন নির্মাণ শ্রমিক, তিনি রাস্তা মেরামতের কাজ করছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জাপান টাইমস জানিয়েছে, নিহতদের মধ্যে দুই পুরুষ ও নারী রয়েছেন।

স্থানীয় ওয়াজিমা ও সুজু শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় গত শনিবার শুরু হওয়া মুষলধারে বৃষ্টি সোমবার দুপুর পর্যন্ত অব্যাহত ছিল বলে জানা গেছে।

ওয়াজিমা ও সুজু শহরে সাধারণ সময়ে সেপ্টেম্বর মাসে গড়ে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, গতকাল রোববার এক দিনে শহর দুটিতে তার দ্বিগুণ বৃষ্টি হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ফলে সেখানকার নদী উপচে পড়েছে। তলিয়ে গেছে সড়কগুলো।

শনিবার জাপানের আবহাওয়া সংস্থা ইশিকাওয়াতে সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি করেছিল। পরদিন একে সাধারণ সতর্কতার পর্যায়ে নামিয়ে আনা হয়। সোমবারও প্রায় চার হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

উল্লেখ্য,গত ১ জানুয়ারিতে দুটি শহর ভয়াবহ ভূমিকম্পে বেশ ক্ষতিগ্রস্ত হয়। এ বন্যায় ভূমিকম্পে ঘরবাড়ি হারানোদের জন্য নির্মিত অস্থায়ী আবাসনও প্লাবিত হয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

জাপানে রেকর্ড বৃষ্টিতে বন্যা-ভূমিধসে ৬ মৃত্যু

আপডেট সময় ০৭:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪