জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল । ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এ বিষয়ে আজ বুধবার (২৮ আগস্ট) প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।

শিশির মনির বলেন, যে অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করা হয়েছিল সেটা পুরোপুরি মিথ্যা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা পায়নি। এ কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টা বসে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে ওই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সূত্র জানিয়েছে, মঙ্গলবার জামায়াত ও শিবিরের পৃথক আবেদনের শুনানি হয়েছে। এতে তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাতিলের করা হয়।

উল্লেখ্য, ১ আগস্ট নির্বাহী আদেশে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল গত আওয়ামী লীগ সরকার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারা অনুযায়ী জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে। কিন্তু এর পরই ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন হয়।

সন্ত্রাসবিরোধী আইনের ১৯ ধারা অনুযায়ী, সরকার কোনো সংগঠনকে নিষিদ্ধ করলে, এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে লিখিতভাবে যুক্তি উপস্থাপন করে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। যা শুনানি করে ৯০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করবে সরকার।

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল

আপডেট সময় ০৩:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪