সংবাদ শিরোনাম ::

জুলাইয়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে: ইসি আনোয়ারুল   

ডিসেম্বরে ভোট হবে ধরে আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজ বুধবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

ইসি আনোয়ারুল জানান, সরকার ঘোষিত সময় ধরে জুলাইয়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর মধ্যেই ভোটার তালিকা হালনাগাদ, আরপিও-আচরণবিধি, নীতিমালাসহ আইন সংস্কার, সীমানা নির্ধারণ, নতুন দলের নিবন্ধনসহ সার্বিক কাজ শেষ করে তফসিলের আগে মতবিনিময় করতে চায় সাংবিধানিক সংস্থাটি।

তিনি জানান, তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে সংলাপ করবে কমিশন। তফসিল ঘোষণার আগে যাদের বয়স ১৮ হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করার চিন্তা করছেন তারা। তবে তা বিদ্যমান আইন দিয়ে হবে না। এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন করা হবে। এমন উদ্যোগ প্রথমবারের মতো নেওয়া হচ্ছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। এটা জুলাই-আগস্টে হতে পারে। নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন সবার সঙ্গে মতবিনিময় হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে আমরা মতবিনিময় করবো।

আপলোডকারীর তথ্য

Shuvo

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম

জুলাইয়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে: ইসি আনোয়ারুল   

আপডেট সময় ০৬:৫২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫