সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

জেনিফার লোপেজ বেহিসাবি খরচ করে ‘সুখ’ খুঁজছেন!

জেনিফার লোপেজ বেহিসাবি খরচে করে ‘সুখ’ খুঁজছেন! ছবিঃ সংগৃহীত

বেন অ্যাফ্লেকের সাথে বিচ্ছেদের পর থেকেই নিজের সাজপোশাকে প্রতি বাড়তি নজর দিয়েছেন জেনিফার লোপেজ। তবে বেহিসাবি খরচের লাগাম টানার হুঁশিয়ারি দিয়েছে অভিনেত্রীর ফিনান্সিয়াল টিম।

সম্প্রতি ডিজাইনার জামা কিনে এক দিনেই এক লক্ষ ডলার খরচ করে ফেলেছেন জেনিফার লোপেজ। আন্তর্জাতিক গণমাধ্যম ‘টাচ উইকলি’র প্রতিবেদনে লেখা হয়েছে, ‘লোপেজ বর্তমানে বিলিয়নিয়ারের মতো খরচ করছেন। প্রায় দিনই তিনি লক্ষ ডলার খরচ করছেন। যেভাবে তিনি অপচয় করছেন, সেটাকে পাগলামিই বলা চলে। তবে তার মতে এভাবে খরচ করে তিনি সুখ পান, তাই করছিলেন।’

জেনিফার লোপেজের মোট সম্পদের পরিমাণ ৪০০ মিলিয়ন ডলার। তবে যেভাবে তিনি খরচ করছেন, তাতে দুশ্চিন্তায় পড়ে গেছেন শিল্পীর ফিনান্সিয়াল টিম। লোপেজের কাছের এক সূত্র গণমাধ্যমকে বলেন, ‘প্রথমত তাকে এই ডিভোর্স স্যাটেল করতে ৫০ মিলিয়ন ডলারের মতো খরচ করতে হবে। তার ওপর তিনি এভাবে খরচ করছেন, ৫০ মিলিয়নের আরেকটি বাড়িও কিনছেন।’

জেনিফার ও বেন ২০০০ সালের দিকে প্রেমের সম্পর্কে জড়ান । যা গড়ায় বিয়ের সিদ্ধান্তে। ২০০২ সালে করেন আংটি বদল। কিন্তু হঠাৎ বিয়ের পিঁড়িতে না বসে ব্রেকআপ করেন তারা।

এরপর অন্য জীবনসঙ্গীকে সাথে নিয়েই কাটিয়ে দিতে শুরু করেন সময়। বিচ্ছেদের ২০ বছর পার হলে আবারও তারা একে অন্যের প্রেমে পড়েন। ২০২২ সালে করেন আংটি বদল। সে বছরই জুলাই মাসে ধুমধাম করে বিয়ে করেন।

তারপর বিয়ের দুই বছর পেরোতেই জটিলতা শুরু হয় তাদের মাঝে। কোনো আইনজীবী ছাড়া নিজেই আদালতে অ্যাফ্লেকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন জেনিফার। ২০২৪ সালে জুলাই মাস থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন।

আপলোডকারীর তথ্য

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

জেনিফার লোপেজ বেহিসাবি খরচ করে ‘সুখ’ খুঁজছেন!

আপডেট সময় ০৪:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪