জেনেভা ক্যাম্পে ‘ককটেল’ বিস্ফোরণ, তরুণ নিহত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মারামারির সময়ে ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের মৃত ইরানের ছেলে। তিনি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন।

নিহতের ভগ্নিপতি রবিন হোসেন উজ্জ্বল জানায়, বৃহস্পতিবার ভোরে আজানের আগে জেনেভা ক্যাম্পের ভেতরে দুপক্ষের মধ্যে মারামারি চলছিল। সে সময়ে জাহিদ বাসা থেকে বের হয়ে এগিয়ে সামনে গেলে, একটি বোমা এসে তার মাথায় পরে। এতে সে গুরুতর আহত হয়।

পরে সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

জেনেভা ক্যাম্পে ‘ককটেল’ বিস্ফোরণ, তরুণ নিহত

আপডেট সময় ১২:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫