সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৪ জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ১৫ বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। অপর একজন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

জেলাগুলো হল- রংপুর, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, যশোর, মাদারীপুর, টাঙ্গাইল, নীলফামারী, সুনামগঞ্জ।

১৪ জেলায় নতুন এসপি হলেন যারা:

ডিএমপির উপপুলিশ কমিশনার পদ থেকে মো. শাহজাহানকে রংপুর জেলা পুলিশ সুপার। মুহাম্মদ আলমগীর হোসেনকে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার। মোহাম্মদ মনিরুল ইসলামকে ফেনী জেলা পুলিশ সুপার। মো. আ. আহাদকে পাবনা জেলা পুলিশ সুপার পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানকে বদলি করা হয়েছে সিলেট জেলায়। পটুয়াখালী জেলা পুলিশ সুপারকে মো. সাইদুল ইসলামকে বদলি করা হয়েছে কুমিল্লা জেলায়। বরগুনা জেলা পুলিশ সুপার মো. আবদুস ছালামকে বদলি করা হয়েছে পটুয়াখালী জেলায়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মো. রাফিউল আলমকে বদলি করা হয়েছে বরগুনা জেলা পুলিশ সুপার পদে। ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসানকে বদলি করা হয়েছে বগুড়া জেলায়। নীলফামারী জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুরকে বদলি করা হয়েছে টাঙ্গাইল জেলায়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মো. মোকবুল হোসেনকে বদলি করা হয়েছে নীলফামারী জেলায়। মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলমকে বদলি করা হয়েছে যশোর জেলায়। বিশেষ শাখার পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে বদলি করা হয়েছে মাদারীপুর জেলায়।

পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার এম. এন. মোর্শেদকে বদলি করা হয়েছে সুনামগঞ্জ জেলায়। সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে পদায়ন করে আনা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

১৪ জেলায় নতুন পুলিশ সুপার

আপডেট সময় ০৩:৫১:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪