সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

‘জেলার টু’ মুভির নির্মাণ কাজ শুরু হচ্ছে শীঘ্রই

‘জেলার টু’ মুভির নির্মাণ কাজ শুরু হচ্ছে শীঘ্রই । ছবিঃ সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত গেল বছর তার ব্লকবাস্টার হিট ‘জেলার’ মুভির মধ্য দিয়ে ব্যাপক সফলতা পেয়েছেন । ২০২৩ সালের শীর্ষ আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছিল এই মুভিটি। এবার ইঙ্গিত পাওয়া গেল সেই মুভিরই সিকুয়েল আসার।

ব্লকবাস্টার সিনেমা ‘জেলার’ এ রজনীকান্তের পাশাপাশি সবার নজর কেড়েছিলেন যোগী বাবু। যিনি নান্দনিক এবং আলাদা এক কমেডিয়ানের চরিত্রে অভিনয় করেছিলেন। সেই যোগী বাবুই এবার ‘জেলার’ এর সিকুয়েল আসার ইঙ্গিত দিলেন।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘জেলার ২’ এ, নেলসন আমার ভূমিকার জন্য সত্যিই বিশেষ কিছু লিখছেন। আমরা একসাথে যে ধরনের কমেডি করি, তার চেয়েও এটি আকর্ষণীয় হবে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি পরিচালক নেলসন দিলীপ কুমার কিংবা অভিনেতা রজনীকান্ত।

নেলসন দিলীপ কুমার এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি ‘জেলার টু’ নির্মাণের পরিকল্পনা করেছি। আমার স্বপ্ন সিকুয়েলটিতে আমি রজনীকান্ত ও বিজয়কে দুই সুপারস্টারকে নিয়ে করার।’’

ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ মুভিতে রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। মুভিটিতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে রজনীকান্ত অভিনয় করেছেন। যার পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার এবং প্রযোজনা করেছেন কালানিথি মরন।

‘জেলার’ ছবিতে মূল নারী চরিত্রে এবং একটি আইটেম গানে দেখা গিয়েছিল তামান্না ভাটিয়াকে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা বর্ষীয়ান অভিনেতা রাম্য কৃষ্ণন, মোহনলাল, শিব রাজকুমার, ও জ্যাকি শ্রফকে। তামিল, তেলেগু এবং হিন্দি ভাষায় মুক্তি পেয়েছিল এই মুভি।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

‘জেলার টু’ মুভির নির্মাণ কাজ শুরু হচ্ছে শীঘ্রই

আপডেট সময় ০১:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪