টাইম ম্যাগাজিনে এবছরের প্রভাবশালী তালিকায় উপদেষ্টা নাহিদ

শিল্প, প্রভাবক, সহায়ক এবং নেতৃত্ব ক্যাটাগরিতে নতুন প্রজন্মের ১০০ প্রভাবশালী তরুণের তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন। এই তালিকায় উদীয়মান নেতৃত্বের ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে বড় ভূমিকা ছিল তার। সেই আন্দোলনের মধ্য দিয়েই পতন হয়েছে শেখ হাসিনা সরকারের।

বাংলাদেশের আন্দোলনে নাহিদের এই ভূমিকা নজরে এসেছে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের। নাহিদকে নিয়ে টাইমের বর্ণনায় বলা হয়েছে, ‘আন্দোলনের অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম। বাংলাদেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরে জনমানুষের কাছে তার পরিচিতি আরও বাড়তে থাকে।’

স্ক্রিনশট

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে ‘জেন জি’র দুই উপদেষ্টার একজন নাহিদ। অন্যজন হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

টাইম বলছে, ‘১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, এখন তাকে মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে।’

এ বিষয়ে নাহিদের ভাষ্য, ‘আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। বাংলাদশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার যে পালাক্রম– অবশ্যই তার অবসান হতে হবে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

টাইম ম্যাগাজিনে এবছরের প্রভাবশালী তালিকায় উপদেষ্টা নাহিদ

আপডেট সময় ০৬:৪৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪