সংবাদ শিরোনাম ::
Logo নতুন বৃষ্টিবলয়ের আভাস: ২৬-২৭ এপ্রিল থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি Logo দেশে ‘পরিবেশ পুলিশ’ ইউনিট গঠনের প্রস্তাব Logo সরকারের ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান   Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয় Logo বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

টিকটকের প্রতিষ্ঠাতাই হলেন চীনের সবচেয়ে ধনী

বিশ্বব্যাপী কমবয়সী তরুণদের কাছে দারুণ জনপ্রিয় ভিডিও মেকিং এবং শেয়ারিং অ্যাপ টিকটক। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই মাধ্যমটির মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝাং ইমিং চীনের সবচেয়ে ধনীতে পরিণত হয়েছেন। গবেষণা প্রতিষ্ঠান হুরুন রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত শীর্ষ ধনীর তালিকায় তাঁর এমন অবস্থান প্রকাশিত হয়েছে।

ইনস্টিটিউটের তথ্য অনুসারে, ঝাং ইমিংয়ের বর্তমান সম্পদের মূল্য ৪ হাজার ৯৩০ কোটি ডলার। যা ২০২৩ সালের তুলনায় ৪৩ শতাংশ বেশি।

তিনি গত বছরের শীর্ষ ধনি ঝং শানশানকে ছাড়িয়ে গেছেন। বোতলজাত পানি ও সফট ড্রিংঙ্ক প্রতিষ্ঠান নংফু স্প্রিং এর মালিক ঝং ২৪ শতাংশ সম্পদ হারিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে নেমে গেছেন। তার সম্পদের পরিমাণ ৪৭ দশমিক ৯ বিলিয়ন ডলার। ঝাং ও ঝং এর পর তালিকার তৃতীয় নাম টেনসেন্টের প্রতিষ্ঠাতা পোনি মা।

বর্তমানে ৪১ বছর বয়সী ঝাং ২০২১ সালে কোম্পানি তদারকির দায়িত্ব থেকে অব্যাহতি নেন। তবে কোম্পানিতে তাঁর ২০ শতাংশ মালিকানা আছে।

চীনের প্রতিষ্ঠান হওয়ায় যুক্তরাষ্ট্র ও কানাডার মতো কিছু দেশ গভীর উদ্বেগ জানিয়ে আসলেও বিশ্বে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপগুলোর একটিতে পরিণত হয়েছে টিকটক।

যুক্তরাষ্ট্রে বাইটড্যান্সের মালিকানা বিক্রি করে দেওয়ার জন্য প্রতিষ্ঠানটিকে চাপ দেওয়া হচ্ছে। বিক্রি না করলে ২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার পরিকল্পনা করছে ওয়াশিংটন। তবে টিকটক ও বাইটড্যান্স—দুই কোম্পানিরই দাবি, তারা  চীন সরকারের প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করে।

যুক্তরাষ্ট্রের চাপে থাকলেও গত বছর বাইটড্যান্সের আন্তর্জাতিক লভ্যাংশের পরিমাণ ৬০ শতাংশ বেড়েছে। আর এর মধ্য দিয়ে ঝাং ইমিংয়ের নিজের ভাগ্যেরও পরিবর্তন হয়েছে।

ঝাং ইমিং ২০১২ সালে বাইটড্যান্স প্রতিষ্ঠা করেন। যা পরবর্তীতে টিকটকের মাধ্যমে বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করে।

আপলোডকারীর তথ্য

Shuvo

নতুন বৃষ্টিবলয়ের আভাস: ২৬-২৭ এপ্রিল থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি

টিকটকের প্রতিষ্ঠাতাই হলেন চীনের সবচেয়ে ধনী

আপডেট সময় ০৫:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪