সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

টেইলর সুইফট হলেন বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা!

পপ শিল্পী এবং আমেরিকান গায়িকা টেইলর সুইফট জনপ্রিয়তা বহু আগে থেকেই রয়েছে। এবার বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী হিসেবে স্বীকৃতি পেলেন।

তার অসাধারণ সংগীত প্রতিভা এবং ব্যবসায়িক দক্ষতা তাকে এ অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। সুইফট তার অ্যালবাম, কনসার্ট ট্যুর, মিউজিক স্ট্রিমিং এবং অন্যান্য বাণিজ্যিক উদ্যোগ থেকে বিশাল পরিমাণ অর্থ উপার্জন করেছেন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক বাণিজ্যিক ম্যাগাজিন ফোর্বসের এক প্রতিবেদন বলা হয়, বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী হয়ে উঠেছেন টেইলর সুইফট। যার আনুমানিক মোট সম্পদের পরিমাণ ১.৬ বিলিয়ন ডলার। যা রিহানার ১.৪ বিলিয়ন ডলারের মোট সম্পদকে ছাড়িয়ে গেছেন।

সুইফটের সম্পদের একটি বড় অংশ তার মিউজিক ক্যাটালগ ও রয়্যালটি থেকে আসে, যার মূল্য আনুমানিক ৬০০ মিলিয়ন। এছাড়াও তিনি বেশ কয়েকটি বাড়ির মালিক, যার মোট মূল্য ১২৫ মিলিয়নের বেশি। এর পাশাপাশি তার ‘দ্য ইরাস ট্যুর’ সিনেমা মুক্তির প্রথম সপ্তাহেই ২৬১ মিলিয়ন আয় করে, যা তার সম্পদের আরো একটি বড় উৎস হয়ে দাড়ায়।

এছাড়াও এ পপ শিল্পী তার পুরোনো অ্যালবামগুলো পুনরায় রেকর্ডিং করে এবং সেগুলোর অধিকার নিজের কাছে রেখে এক বিশাল আর্থিক সুবিধা অর্জন করেছেন। তার এই সিদ্ধান্ত তার অর্থনৈতিক সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখা হয়। ২০২৩ সালে তিনি প্রথমবারের মতো ‘বিলিয়নিয়ার’ ক্লাবে প্রবেশ করেন, মূলত তার সঙ্গীত ও কনসার্ট আয় থেকে।

সুইফট রেকর্ড লেবেলের জন্য তার প্রথম ছয়টি অ্যালবাম তৈরি করেছিলেন। তিনি এই বছর নতুন সংগীত প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট অ্যালবাম, যা ১৪ সপ্তাহ ধরে সংগীত তালিকার শীর্ষে ছিল।

আপলোডকারীর তথ্য

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

টেইলর সুইফট হলেন বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা!

আপডেট সময় ০৩:৩০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪