টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় বললেন সাকিব আল হাসান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • 279

টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় বললেন সাকিব আল হাসান। ছবিঃ সংগৃহীত

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অবসর নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো। শেষ পর্যন্ত অবসরের ঘোষণা দিয়েই বসলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান এই অলরাউন্ডার।

ভারতের কানপুরে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানান, অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। সেই সঙ্গে আরও জানিয়েছেন, এরই মধ্যে তিনি তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন।

সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-২০ খেলেছেন। ওটাই তার শেষ টি-২০ ম্যাচ। এছাড়া পাকিস্তানে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ওই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলতে চান সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিব আল হাসান বলেন, অবসরের বিষয়ে তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন। সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপর দেশে ফেরা হয়নি তার। তবে দেশে ফিরে নিরাপদে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান বলে জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে ৭০ টেস্টে চার হাজার ৬০০ রান করেছেন এবং দেশের পক্ষে সর্বোচ্চ ২৪২ উইকেট নিয়েছেন। টি-২০ খেলেছেন ১২৯টি। তার ব্যাট থেকে এই ফরম্যাটে দুই হাজার ৫৫১ রান এসেছে এবং ১৪৯ উইকেট নিয়েছেন।

সাকিব তার পারর্মেন্স দিয়ে অলরাউন্ডার হিসাবে বিশ্ব ক্রিকেট রাজ করলেও, মাঠে বাইরে নানা কাণ্ড নিয়ে প্রায়ই শিরোনামে আসতের। খেলার মাঠের নৈপুণ্যে বিশ্বজোড়া খ্যাতি ও সাফল্যকে কাজে লাগিয়ে সাকিব দিন দিন মাঠের বাইরে ব্যবসার জগতকেও বিস্তৃত করেছেন।

আর সেই কাজটি করতে গিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন সাকিব। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করা, পুলিশ হত্যার আসামির জুয়েলারি শোরুম উদ্বোধন কিংবা অনলাইন বেটিং সাইটের বিজ্ঞাপনে পণ্যদূত হওয়ার জন্য চুক্তি করার মতো অপরাধের সঙ্গে নিজেকে জড়িয়েছেন আরো আগেই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় বললেন সাকিব আল হাসান

আপডেট সময় ০৪:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪