সংবাদ শিরোনাম ::

ট্রাম্প বিজয়ী হবেন, ইঙ্গিত দিল ‘জ্যোতিষ’ জলহস্তী!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। ফলাফল পেতে অপেক্ষা করতে হবে কয়েকদিন। ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস কে জিতবেন, কে যাবেন হোয়াইট হাউসে এই নিয়ে জল্পনা-কল্পনা আর নানা মজার কাণ্ডের শেষ নেই। চলছে ভবিষ্যদ্বাণী। এক অধ্যাপক বলে বসেছেন জিতবেন কমলাই। এদিকে ট্রাম্পের জয়ের ভবিষ্যদ্বাণী না হোক অন্তত ইঙ্গিত দিয়েছে এক জলহস্তী শাবক। অনেকে মজা করে শাবকটিকে বলছেন ‘জ্যোতিষ’। তো কী এমন দেখালো সে যাতে ট্রাম্প বিজয়ী হবেন বলে বোঝা গেল?

যুক্তরাষ্ট্রের ২০২৪-এর নির্বাচনে কে জিতবে, তা নিজেই বেছে নিয়েছে সুদূর থাইল্যান্ডে থাকা জলহস্তীটি। শুনে অবাস্তব মনে হলেও, এটাই সত্যি। মু ডেং নামের একটি শিশু জলহস্তীর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, দুই প্রার্থীর মধ্যে কে জিতবে, তা অনায়াসেই বেছে নিতে পারল সে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, জলহস্তীটিকে দুটি কুমড়া দেয়া হয়েছে। দুটিই আধখানা করে কাটা। ফলের ঝুরির মতো করে সাজানো হয়েছে। সেখানে একটায় লেখা কমলা হ্যারিস ও অন্যটায় ডোনাল্ড ট্রাম্পের নাম।

এরপর জলহস্তীটি ধীরে ধীরে ফল পর্যন্ত এল। তারপরে বেছে নিল ডোনাল্ড ট্রাম্পকে। ভিডিওটিতে শোনা যায়, সেখানে উপস্থিত বহু মানুষ ওই ঘটনা দেখে দারুণ হই-চই করে ওঠে।

২০২৪-এর জুলাইতে জন্মেছে মু ডেং। তারপর থেকেই সে ইন্টারনেটে ভাইরাল। তার অনেক ভিডিওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। অর্থাৎ এক কথায় সে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। বহু মানুষ তাকে ভালোবাসে। কয়েকদিন আগেই তার আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে মু ডেং-কে ‘মুনওয়াক’ করতে দেখা যায়! সেখান থেকেই বড় পরিচিতি পায় জলহস্তীটি।

এদিকে রয়টার্স-ইপসোস এবং সিবিএস-ইউগভ সমীক্ষা অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের থেকে কমলা হ্যারিস এক শতাংশ ব্যবধানে এগিয়ে। আবার নিউইয়র্ক চাইমস-সিয়েনা কলেজ এবং সিএনএন-এসএসআরএস সমীক্ষায় দেখা যাচ্ছে, দুই প্রার্থীর ঝুলিতেই সমপরিমাণ সমর্থন রয়েছে।  অন্যদিকে সিএনবিসি সমীক্ষায় ৪৮-৪৬ শতাংশের ব্যবধানে এগিয়ে ট্রাম্প। আর ওয়াল স্ট্রিট জার্নালের সমীক্ষাতেও ট্রাম্প এগিয়ে ৪৭-৪৫ শতাংশ ব্যবধানে।

আপলোডকারীর তথ্য

Shuvo

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

ট্রাম্প বিজয়ী হবেন, ইঙ্গিত দিল ‘জ্যোতিষ’ জলহস্তী!

আপডেট সময় ০৬:৫৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪