সংবাদ শিরোনাম ::
Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়! Logo প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ইটভাটার ধোঁয়ায় প্রায় দুইশো বিঘা জমির ধান নষ্ট Logo প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত Logo তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা Logo প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি’র সবুজ আয়োজন

ট্রাম্প সরকারের উচ্চ পদে ইলন মাস্ক

ট্রাম্প সরকারের উচ্চ পদে ইলন মাস্ক

টেসলা-স্পেসএক্সের ‘বস’, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে সরকারের উচ্চপদে স্থান দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইলন মাস্ক ও প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাসোয়ামিকে নতুন গঠিত ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় ব্যাপকভাবে সক্রিয় ছিলেন মাস্ক। আশা করা হচ্ছিল ট্রাম্প জেতায় হয়তো রিপাবলিকান প্রশাসনে স্থান পাবেন তিনি। অবশেষে সেই জল্পনা সত্যি হলো। ট্রাম্প জানিয়েছেন, মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ নামের নতুন গঠিত বিভাগের দায়িত্ব দেওয়া হচ্ছে।

এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, মাস্ক ও বিবেক আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্র ভেঙে ফেলার পথ তৈরি করবেন, অতিরিক্ত নিয়মনীতি কমাবেন, অযথা খরচগুলো হ্রাস করবেন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে পুনর্গঠন করবেন।

তিনি জানান, নতুন এই মন্ত্রণালয়টি মার্কিন সরকারের বাইরের দিক থেকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করবে। তার মানে এটি সরকারি সংস্থার সীমাবদ্ধতার বাইরে থেকেই কাজ করবে। তাদের কাজ ২০২৬ সালের ৪ জুলাই শেষ হবে। একে আমেরিকার স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকীতে একটি উপহার হিসেবে দেয়ার কথা বলেছেন ট্রাম্প।

ট্রাম্পের সঙ্গে মাস্কের সুসম্পর্ক তৈরি হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার মাধ্যমে, যেটি টুইটারের আগের মালিকদের আমলে বন্ধ করে দেওয়া হয়েছিল।  সাম্প্রতিক সময়ে ট্রাম্পের প্রতি সমর্থন বাড়ছিল মাস্কের। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় লাখ লাখ ডলার সহায়তা দিয়েছেন মাস্ক। একসঙ্গে জনসভা করেছেন। ট্রাম্প বলেছিলেন, মাস্ককে তার প্রশাসনে বড় ভূমিকায় রাখবেন যাতে সরকারি দক্ষতা বৃদ্ধি পায়।

বিবেক রামাসোয়ামি

অন্যদিকে বিবেক একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিষ্ঠাতা। তিনি এবার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীতার জন্য প্রাথমিক বাছাইয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে পরে প্রার্থীতা ছেড়ে দিয়ে ট্রাম্পকে সমর্থন দেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত

ট্রাম্প সরকারের উচ্চ পদে ইলন মাস্ক

আপডেট সময় ১২:১৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪