সংবাদ শিরোনাম ::
Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয় Logo বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী Logo জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, কয়েক এলাকায় ৩ মিটার পর্যন্ত সুনামির আঘাত Logo ইরানি জাহাজ জব্দ, পাকিস্তানে শান্তি আলোচনা অনিশ্চিত Logo সংরক্ষিত ৩৬ নারী আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

ট্রেনে আহত বন্য হাতিটির চিকিৎসার ব্যবস্থা করেছে বন বিভাগ

ট্রেনে আহত বন্য হাতিটির চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করেছে বন বিভাগ

১৩ অক্টোবর রাতে কক্সবাজারের চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন ঢাকা-কক্সবাজার রেললাইনে ট্রেনে আঘাতপ্রাপ্ত বন্য মাদি হাতিটির সু চিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর বিশেষ নির্দেশে চিকিৎসাসহ ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় এড়ানো এবং হাতিটির নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয় গঠিত সাফারি পার্কের চিকিৎসা দলের নেতৃত্বে আছেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইনসেস ইউনিভার্সিটির প্রফেসর ডাক্তার বিবেক চন্দ্র সূত্রধর। তার পরামর্শ অনুযায়ী সাফারি পার্কের ভেটেনারি অফিসার, তার সহকারী এবং দুজন মাহুত আহত হাতিটির চিকিৎসা অব্যাহত রেখেছেন।

হাতিটিকে সাফারি পার্কে স্থানান্তরের জন্য ক্রেনসহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে হাতিটির কাছাকাছি প্রায় ২০০ মিটার এলাকায় গভীর পানি থাকায় এবং টানা বর্ষণে ওখানকার মাটি নরম থাকায় ক্রেন কিংবা কোন যানবাহন হাতিটির কাছাকাছি পৌঁছাতে পারছে না।বাংলাদেশ রেলওয়ের সহযোগিতা চাওয়া হয়েছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ আগামীকাল সকালে রিলিফ ট্রেনের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

(বিশেষ প্রেস বিজ্ঞপ্তি)

আপলোডকারীর তথ্য

Shuvo

পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায়

ট্রেনে আহত বন্য হাতিটির চিকিৎসার ব্যবস্থা করেছে বন বিভাগ

আপডেট সময় ১২:০০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪