সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ট্রোলের মুখে কিয়ারা আদভানি!

ট্রোলের মুখে কিয়ারা আদভানি!

তারকাদের পান থেকে চুন খসলেই হইচই কাণ্ড শুরু হয়ে যায়। সাধারণ জ্ঞান না থাকার জন্য, অনেক সময়ই ট্রোলের মুখে পড়েন তারকারা। এই তালিকায় একদম উপরেই রয়েছেন আলিয়া ভাট। এবার নেটিজেনদের ট্রোলের মুখে পড়লেন কিয়ারা আদভানি।

সম্প্রতি কিয়ারা এক পুরনো ভিডিও ভাইরাল হয়েছে যা নেটদুনিয়ায়। যা নিয়েই ট্রোলের মুখে কিয়ারা। ২০১৯ সালের এক পুরানো সাক্ষাতকারে দক্ষিণ ভারতীয় রাজ্য এবং ভাষার নাম বলতে গিয়ে হোঁচট খান এই অভিনেত্রী। অথচ বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও চুটিয়ে কাজ করেছেন কিয়ারা।

২০১৯ সালে তেলুগু অ্যাকশন চলচ্চিত্র ‘বিনয় বিধেয়া রামা’র প্রচারের সময় কিয়ারা এবং রাম চরণ রানা দাগ্গুবতির টক শোতে উপস্থিত হয়েছিলেন। আড্ডার ফাঁকে রানা কিয়ারাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি দক্ষিণের রাজ্য নাম এবং ভাষা জানেন কিনা। ইতিবাচক উত্তর দেওয়ায় কো-স্টার রাম চরণ কিয়ারাকে সেগুলির নাম বলতে প্ররোচিত করেন। তখন কিয়ারা আত্মবিশ্বাসের সাথে তেলেঙ্গানা এবং কর্ণাটক বলেছিলেন, তবে ‘অন্ধ্র প্রদেশ’ নামটি আমতা আমতা করে বলেন।

এরপর রানা বলেন, তামিল ভাষীরা কোন রাজ্যের? চটজলদি তামিলনাড়ু রাজ্যের নাম বলে দেন কিয়ারা। কিন্তু মালায়ালম ভাষা কোন রাজ্যের জানতে চাইলে কিয়ারা ক্লিনবোল্ড হয়ে যান। সেই নিয়ে হাসাহাসি শুরু করেন রানা ও রাম চরণ। তারা জানিয়ে দেন কেরলা রাজ্যের ভাষা মালায়ালাম।

রেডিট থ্রেডে সেই ভিডিওকে ঘিরে সমালোচনার ঝড় শুরু হয়। একজন লেখেন, ‘সুন্দরী মানেই তার আইকিউও ভালো এমনটা নয়’। আরেকজন লেখন, ‘এরা ভারতীয়? দেশের রাজ্য এবং তাদের ভাষা জানে না! লজ্জাজনক’। অন্য এক নেটিজেন দাবি করেছেন, ‘কিয়ারার আসল নাম আলিয়া, সুতরাং আপনি এর থেকে বেশি কী আশা করেন?’

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ট্রোলের মুখে কিয়ারা আদভানি!

আপডেট সময় ০২:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪