ডব্লিউসিসিইউ’র অভিযান: ফেনী থেকে ৩ প্রজাতির ১৪০, নোয়াখালী থেকে ৪৫০ কাছিম উদ্ধার  

বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ) ফেনী সদরের রেলস্টেশন সংলগ্ন এলাকা অভিযান চালিয়ে ৩ প্রজাতির মোট ১৪০টি কাছিম উদ্ধার করেছে।

ডব্লিউসিসিইউ’র ফেসবুক পেইজে রোববার দেয়া এক পোস্টে জানানো হয়েছে: শনিবার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৯০ টি সুন্ধি কাছিম, ৫টি হলুদ কাইট্টা এবং ৪৫ টি ধুম কাছিম উদ্ধার করা হয়।

পরে কাছিমগুলোকে ফেনী জেলার রাজদিফহী ও থানাপুকুরসহ বিভিন্ন প্রাকৃতিক জলয়াশয়ে অবমুক্ত করা হয়।

এর ৩ দিন আগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড থেকে ৪৫০টি কাছিম উদ্ধার করে ডব্লিউসিসিইউ। অভিযান টের পেয়ে পাচারকারীরা কাছিমগুলো সরিয়ে নেয়ার চেষ্টা করে তবে এর মধ্যেই ডব্লিউসিসিইউর তৎপরতায়  ৩২৫টি কাছিম জীবিত এবং ১০০টি  মৃত অবস্থায় পাওয়া যায়।

উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন,২০১২ অনুযায়ী কাছিম তফসিল-১ ভুক্ত সংরক্ষিত বন্যপ্রাণী। জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় কাছিমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ডব্লিউসিসিইউ’র অভিযান: ফেনী থেকে ৩ প্রজাতির ১৪০, নোয়াখালী থেকে ৪৫০ কাছিম উদ্ধার  

আপডেট সময় ১২:১৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫