ডিজনি ওয়ার্ল্ডে আসছে অত্যাধুনিক এআই রোবট

ডিজনি তার থিম পার্কের অভিজ্ঞতা আরও চমকপ্রদ করতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নতুন রোবট আনতে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নে প্রতিষ্ঠানটি এনভিডিয়া ও গুগল ডিপমাইন্ডের সঙ্গে অংশীদারত্ব করেছে। মূল লক্ষ্য হচ্ছে রোবটকে আরও উন্নত শারীরিক দক্ষতা ও বাস্তবসম্মত অভিব্যক্তি প্রদান করা।

এনভিডিয়ার জিটিসি এআই সম্মেলনে কোম্পানির সিইও জেনসেন হুয়াং ‘ব্লু’ নামের একটি রোবট উন্মোচন করেন। সেই সময় তিনি ঘোষণা দেন যে ডিজনি রিসার্চ, এনভিডিয়া ও গুগল ডিপমাইন্ড একসঙ্গে ‘নিউটন’ নামে একটি ওপেন সোর্স ফিজিকস ইঞ্জিন তৈরি করবে, যা রোবটকে আরও নিখুঁতভাবে জটিল কাজ শেখাবে। নিউটন তৈরি হবে এনভিডিয়ার ওয়ার্প ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করে, যা ডিজনির রোবটিক চরিত্রগুলোর আরও প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত চলাচল নিশ্চিত করবে।

ডিজনি রিসার্চই প্রথম নিউটন ব্যবহার করবে এবং পরবর্তী প্রজন্মের বিনোদনমূলক রোবটের পরিচালনায় এই ইঞ্জিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গুগল ডিপমাইন্ড ও ডিজনি রিসার্চের মধ্যে এই প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয় গত বছরের ডিসেম্বরে। এ বছরের মধ্যেই নতুন প্রযুক্তি সংযোজিত রোবট ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড, টোকিও ডিজনিল্যান্ড ও ডিজনিল্যান্ড প্যারিসে হাজির হবে।

ডিজনি ২০২৩ সালে প্রথমবারের মতো ইমাজিনার্স ইভেন্টে রোবটিক চরিত্র উন্মোচন করেছিল। তখন ডিজনির হলিউড স্টুডিওতে তিনটি স্বয়ংক্রিয় রোবট প্রদর্শিত হয়। যদিও ডিজনি বহু বছর ধরে তার থিম পার্কে অডিও-অ্যানিম্যাট্রনিক প্রযুক্তির রোবট ব্যবহার করছে, নতুন রোবট প্রযুক্তি বিনোদনের মাত্রা আরও উঁচুতে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

এনভিডিয়া সম্মেলনে জেনসেন হুয়াং আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন—একটি ওপেন সোর্স হিউম্যানয়েড রোবট ফাউন্ডেশনাল মডেল, যার নাম ‘আইজ্যাক জিআর০০টি এন১’। এটি সম্পূর্ণ কাস্টমাইজযোগ্য এবং বিশ্বব্যাপী রোবোটিকস ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হবে। হুয়াং ভবিষ্যদ্বাণী করেন, মানুষের মতো দেখতে রোবট কারখানার শ্রমিকদের প্রতিস্থাপন করতে কয়েক দশক নয়, বরং মাত্র কয়েক বছর সময় নেবে। সম্ভবত আগামী পাঁচ বছরের মধ্যেই এটি বাস্তবে রূপ নেবে।

**সূত্র: বিজনেস ইনসাইডার**

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ডিজনি ওয়ার্ল্ডে আসছে অত্যাধুনিক এআই রোবট

আপডেট সময় ১২:১৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫