সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ঢাকায় ফিরলো শীত, থাকবে কতদিন?

কয়েকদিন বিরতির পর আজ থেকে সারাদেশে শীতের মাত্রা বেড়েছে। দিনের তাপমাত্রা কমতে শুরু করেছে। ভোর থেকে সারাদেশে পড়ছে ঘন কুয়াশা। হিমেল বাতাস শীতের তীব্রতা কিছুটা বাড়িয়ে দিয়েছে। এভাবে ক্রমশ তাপমাত্রা হ্রাস অব্যাহত থাকতে পারে টানা ৬ দিন। ঢাকায় আজ সকাল থেকেই কুয়াশা, শীত গত কয়েকদিনের চেয়ে বেশি। যা  আজ দিনভর অনুভূত হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বুধবার রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা বেশি। এতে দিনের বেলায়ও শীতের অনুভূতি থাকবে। সেই সঙ্গে আগের দিনের তুলনায় রাতেও শীতের অনুভূতি কিছুটা বেশি হতে পারে। তবে দিনে একটু বেশি শীতের অনুভূতি আগামী ২-৩ দিনের মধ্যে কমে আসবে। যদিও জানুয়ারিজুড়েই শীত থাকবে।

এদিকে বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ৩ থেকে ৫ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় বিরাজমান কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে দৃষ্টিসীমা ৪০০ মিটারে নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কোথাও কোথাও দৃষ্টিসীমা এর চেয়েও কম হতে পারে। এই অবস্থায় এসব এলাকার নৌ-যানগুলোকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ঢাকায় ফিরলো শীত, থাকবে কতদিন?

আপডেট সময় ১১:৫৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫