সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ঢাকায় বায়ুদূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে হাইকোর্টের রুল

রাজধানী ঢাকার বায়ুদূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে বায়ুদূষণ রোধে কেন কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনির উদ্দিন। এর আগে তিনি ঢাকার বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দেন।

ওই চিঠি অনুযায়ী পরিবেশ অধিদপ্তর বায়ুদূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় পরে মনির উদ্দিন হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিটে বলা হয়, গত নয় বছরের মধ্যে সবচেয়ে খারাপ বায়ুমানের রেকর্ড হয়েছে ২০২৩ সালের ১৪ ডিসেম্বর ঢাকায়। ওইদিন শহরের গড় বায়ুমান সূচক (AQI) ছিল ২৮৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

রিট আবেদনে আরও বলা হয়, বায়ুমান সূচক ০-৫০ থাকলে বাতাস বিশুদ্ধ ধরা হয়, ৫১-১০০ হলে তা সহনীয় বা গ্রহণযোগ্য, ১০১-১৫০ হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং ২০১-৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। সূচক ৩০১ বা তার বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা গুরুতর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক যৌথ প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণসাইটের ধুলাবালি। রিটে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি, সারা বিশ্বের ১২৪টি দূষিত শহরের মধ্যে ঢাকাকে দূষণের দিক থেকে প্রথম অবস্থানে দেখা যায়। ওইদিন ঢাকার গড় বায়ুমান সূচক ছিল ২৫০।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে থাকা ঢাকার পরিস্থিতি দিন দিন আরও সংকটাপন্ন হয়ে উঠছে। পরিবেশগত দিক বিবেচনায় বায়ুদূষণ রোধে দ্রুত কার্যকর ও পরিবেশবান্ধব ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে ঢাকা পরিত্যক্ত নগরীতে পরিণত হতে পারে–এমন আশঙ্কা প্রকাশ করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রিটে বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ঢাকায় বায়ুদূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে হাইকোর্টের রুল

আপডেট সময় ০৪:২৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫