ঢাকার বাতাসে বিপদ, বস্তুকণা দূষণে আজ তালিকায় চতুর্থ

বিশ্বের দূষিত বায়ুর শহর তালিকায় রোববার দুপুর ১ টা পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। আজকে ঢাকার বায়ুমান স্কোর ১৮০। তালিকায় ঢাকা আছে লাল রঙের ঘরে, এই লাল দিয়ে আইকিউএয়ার ‘অস্বাস্থ্যকর’ পরিস্থিতি নির্দেশ করে। আইকিউএয়ার বলছে, আজ ঢাকার বাতাস সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ঘরের বাইরে যাওয়া কমানো, জানালা বন্ধ রাখা, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করা এবং সম্ভব হলে এয়ার ফিল্টার চালু রাখার পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

ঢাকার আগে আছে যথাক্রমে দিল্লি, লাহোর এবং কায়রো। সর্বশেষ হালনাগাদ তথ্যে এই তালিকা প্রকাশ করেছে বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার।

আইকিউএয়ারের ওয়েবসাইটে ঢাকার বায়ুমান (স্ক্রিনশট) 

সংস্থাটির বিশ্লেষণ বলছে: দূষিত বায়ুতে আক্রান্ত শীর্ষ এই শহরগুলোর বাতাসে ভেসে বেড়াচ্ছে পিএম ২.৫ কণা বা বস্তুকণা। ধূলা এবং অতিক্ষুদ্র ফাইবারের পার্টিকুলেট ম্যাটার (পিএম) বা বস্তুকণাগুলো এত ক্ষুদ্র যে এসব শ্বাস নেয়ার সময় মানুষের শরীরে প্রবেশ করছে। বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদানের সমন্বয়ে পিএম তৈরি হতে পারে। এগুলো খুব সহজে নিঃশ্বাসের সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করে স্বাস্থ্যের ওপর বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে।

পিএম ২.৫ এর প্রভাবে হৃদরোগ, হাঁপানি, কম ওজনের শিশু জন্ম দেয়াসহ নানা জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার ও শিশুদের মধ্যে একিউট লোয়ার রেসপিরেটরি সংক্রমণসহ অন্যান্য রোগের ঝুঁকি বাড়ায় এই বস্তুকণা।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

ঢাকার বাতাসে বিপদ, বস্তুকণা দূষণে আজ তালিকায় চতুর্থ

আপডেট সময় ০১:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪