বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ২০ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে সেটি হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে ধরা হয় অতিভারি বৃষ্টিপাত।
এদিকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সর্বোচ্চ ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখেছে ফেনী।
ডেস্ক রিপোর্ট 




















