ঢাকাসহ ৪ জেলায় ১১ ঘণ্টা কারফিউ শিথিল, অফিস চলবে ৯টা-৩টা

আজ রোববার (২৮ জুলাই) থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর জেলায় ১১ ঘণ্টা (সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা) কারফিউ শিথিল থাকবে। রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এদিকে, সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় রোববার (২৮ জুলাই) থেকে আগামী মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে ২১ জুলাই ও ২২ জুলাই নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে ২৩ জুলাইও ছুটি ঘোষণা করা হয়।

দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। গত বুধ ও বৃহস্পতিবার (২৪-২৫ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস। এরমধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার পর রোববার থেকে নতুন সময়সূচি ঘোষণা করে সরকার।

ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

ঢাকাসহ ৪ জেলায় ১১ ঘণ্টা কারফিউ শিথিল, অফিস চলবে ৯টা-৩টা

আপডেট সময় ০২:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪