সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
সিটি প্রশাসক মো. আবদুস সালাম

ঢাকা দক্ষিণে জলাবদ্ধতা সৃষ্টি করে এমন ৩৩টি ‘হটস্পট’ চিহ্নিত

বর্ষা মৌসুমে ঢাকা দক্ষিণে জলাবদ্ধতা সৃষ্টি করে, এমন ৩৩টি ‘হটস্পট’ চিহ্নিত করার কথা বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেছেন, আগামী এক মাসের মধ্যে গুরুত্বপূর্ণ চারটি বক্স কালভার্টসহ এসব স্থান পরিষ্কারের প্রয়োজনীয় কাজ এক মাসের মধ্যে শেষ করা হবে।

মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচা বক্স কালভার্ট পরিষ্কার কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। সেগুনবাগিচা ছাড়া অন্য বক্স কালভার্টগুলো হল-পান্থপথ, টিটিপাড়া ও পরিবাগ।

আবদুস সালাম বলেন, “মোট ৩৩টি ঝুঁকিপূর্ণ স্থান বা হটস্পট শনাক্ত করা হয়েছে। সাধারণত চার মাসব্যাপী এই পরিষ্কার কার্যক্রম চললেও এবার তা এক মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খাল ও বক্স কালভার্ট পুনরুদ্ধার এবং সংস্কারের মাধ্যমে আমরা জলাবদ্ধতা দূর করতে চাই। তবে এই কাজে সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। বর্ষায় দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতেই এই ত্বরিত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এ সময় নালা বা কালভার্টে বর্জ্য না ফেলার জন্য নগরবাসীকে অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন প্রকৌশলী ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

সিটি প্রশাসক মো. আবদুস সালাম

ঢাকা দক্ষিণে জলাবদ্ধতা সৃষ্টি করে এমন ৩৩টি ‘হটস্পট’ চিহ্নিত

আপডেট সময় ০৫:৫১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬