সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

ঢাবিতে টিয়া পাখির ছানাদের রক্ষায় কয়েক শিক্ষার্থীর ব্যতিক্রমী চেষ্টা

ইট-কংক্রিটের নগরী ঢাকায় এখনো যে বন্যপাখিরা টিকে আছে তাদের মধ্যে টিয়া অন্যতম। এখনও ঢাকার যেসব এলাকায় অল্প-স্বল্প গাছপালা আছে সেসব জায়গায় রেইনট্রি, কৃষ্ণচূড়া গাছের খোঁড়লে বাসা বাঁধে টিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রমে সংকুচিত হয়ে আসা সবুজ আঙিনাতেও পাওয়া যায় এরকম টিয়ার বাসা। গাছের খোঁড়লে করা সেরকমই একটি বাসা থেকে সম্প্রতি টিয়া পাখির কয়েকটি ছানা দেখা যায়। শিক্ষার্থী-দর্শনার্থীদের মধ্যে বেশ আগ্রহ জাগায় ছানাগুলো। কিন্তু গত দুই-তিন দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিয়া পাখির বাচ্চাগুলো নিয়ে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। বহিরাগত কেউ কেউ বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে।

তাই টিয়ার ছানাগুলো রক্ষা করতে, নিরাপত্তার ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা-কর্মী বলে জানা গেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে জানানো হয়েছে:   

“৫ মে ২০২৫, টিয়ার বাচ্চাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে একটি কাটাতার বেষ্টনী স্থাপন করা হয়। এই বেষ্টনী এমনভাবে করা হয়েছে যাতে পাখিরা সহজে যাতায়াত করতে পারে, কিন্তু গাছ বেয়ে উঠে কেউ বাচ্চা চুরি করতে না পারে।

উল্লেখ্য, গত বছর বিশ্ববিদ্যালয় চত্বরে পাখিদের নিরাপদ আশ্রয়স্থল গড়তে বিভিন্ন গাছে মাটির হাড়ি বাঁধা হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে কয়েকদিন ধরেই গভীর উদ্বেগ লক্ষ্য করছি। শিক্ষার্থীদেরও দাবি ছিল দ্রুত যাতে পাখিদের সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়। ছাত্রদল সব সময় শিক্ষার্থী বান্ধব কাজে মনোযোগী ও প্রবল আগ্রহী। দ্রুত আমরা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করি।’

জানা গেছে, ছাত্রদলের এমন ব্যতিক্রমী পদক্ষেপে ক্যাম্পাসের প্রাণীপ্রেমি অন্যান্য শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

ঢাবিতে টিয়া পাখির ছানাদের রক্ষায় কয়েক শিক্ষার্থীর ব্যতিক্রমী চেষ্টা

আপডেট সময় ০৬:৩৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫