ঢামেকে চিকিৎসকদের উপর হামলা, গাইবান্ধায় গ্রেফতার সঞ্জয় পাল

ঢামেকে চিকিৎসকদের উপর হামলা, গাইবান্ধায় গ্রেফতার সঞ্জয় পাল । ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত সঞ্জয় পাল গাইবান্ধা শহরের সরকার পাড়ার রঞ্জিত পালের ছেলে।

ওসি মাসুদ রানা জানান, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকায় সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। তাকে ঢাকায় সোর্পদ করা হবে।

চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

প্রসঙ্গত, ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় রবিবার ছিল দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেফতার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে রবিবার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা।

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

ঢামেকে চিকিৎসকদের উপর হামলা, গাইবান্ধায় গ্রেফতার সঞ্জয় পাল

আপডেট সময় ০১:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪