সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

নারীকে আগুনে পুড়িয়ে হত্যা, যুবলীগ নেতার ছেলে আটক

তরুণীকে পুড়িয়ে হত্যা, যুবলীগ নেতার ছেলে আটক

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্তে ঢুকিয়ে এক নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে মাথা একেবারেই ছিল না।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ফারহান রনি নামে এক যুবককে আটক করেছে। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার ছেলে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী।

হত্যাকাণ্ডের শিকার ওই নারী আখাউড়া উপজেলার হীরাপুর এলাকার নুরুল ইসলাম বেপারীর স্ত্রী হরলুজা বেগম (৫০)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভুইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাঙ্গা ঘর থেকে ধোঁয়ার গন্ধ পান তিনি। কিসের ধোঁয়া জানতে চাইলে সেখানে থাকা ফারহান রনি জানান যে তিনি পাতা পোড়াচ্ছেন। এ কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কি দেখতে চান। এসময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদের মারার হুমকি দেন। এতে সন্দেহ হলে তারাসহ গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ বের করে।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগুনে পোড়া ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ। মাথা বিচ্ছিন্ন মরদেহ পুরোপুরি পুড়ে যাওয়ায় প্রথমে তার পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে তার পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআই কাজ করে। দুপুরে ঘটনাস্থলের পাশের একটি পুকুর থেকে ওই নারীর কেটে ফেলা মাথা উদ্ধার করা হলে তার পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক যুবক ভোরে ওই নারীকে ডেকে এনেছিলেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

নারীকে আগুনে পুড়িয়ে হত্যা, যুবলীগ নেতার ছেলে আটক

আপডেট সময় ০৪:৪২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪