তাণ্ডব চালাচ্ছে সুপার টাইফুন রাগাসা, তাইওয়ানে নিহত ১৪, নিখোঁজ ১২৪  

সুপার টাইফুন রাগাসা হারিকেনের শক্তি ও প্রবল বৃষ্টিসহ হংকংয়ে আঘাত হেনেছে। চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই টাইফুনের প্রভাবে তাইওয়ানে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে ১২৪ জন।

বুধবার তাইওয়ানের দমকল পরিষেবা জানিয়েছে, রাগাসা তাণ্ডব চালানোর সময় ভারি বৃষ্টির মধ্যে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হোয়ালিয়েন কাউন্টিতে একটি কৃত্রিম হ্রদের পানি উপচে পড়ে, এতে পানির বিশাল একটি ধারা হোয়ালিয়েন শহরের ওপর দিয়ে বয়ে যায়। পর্বতের ওপর থেকে নেমে আসা এই হড়কা বানে ১৪ জনের মৃত্যু ও ১২৪ জন নিখোঁজ হয়।

হংকংয়ের কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়ি থেকে বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়ার পর রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। উত্তাল ঢেউ এশিয়ার আর্থিক কেন্দ্রটির পূর্বাংশের ও দক্ষিণাংশের সমুদ্রসৈকতে আছড়ে পড়তে থাকে, এতে কিছু রাস্তার পাশাপাশি ঘরবাড়িও ডুবে যায়।

হংকং অবজারভেটরি জানিয়েছে, ঝড়টি শহরের প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। সমুদ্রের পানি চার মিটার পর্যন্ত বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। হংকং সরকার টাইফুন সিগন্যাল ১০ জারি করেছে, যা সর্বোচ্চ সতর্কতা।

এদিকে প্রবল ঘূর্ণিঝড়টি আজকেই চীনের গুয়াংডং প্রদেশে প্রচণ্ড শক্তি নিয়েই আঘাত হানতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। অঞ্চলটির ৩ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদে সরানো হয়েছে। রাগাসার প্রভাবে গুয়াংডংয়ে বিপর্যয়কর পরিস্থিতি দেখা দেয়ার আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

টাইফুন রাগাসাকে ঝড়ের রাজা বলে অভিহিত করেছে চীনের আবহাওয়া বিভাগ। বলছে, চীনের পর ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানবে রাগাসা। ক্ষতিগ্রস্ত হতে পারে কয়েক লাখ মানুষ।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

অবহেলার জীবনগাছে পরিবেশবান্ধব অর্থনীতির নতুন আশা

তাণ্ডব চালাচ্ছে সুপার টাইফুন রাগাসা, তাইওয়ানে নিহত ১৪, নিখোঁজ ১২৪  

আপডেট সময় ১২:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫