সংবাদ শিরোনাম ::
Logo দেশে ‘পরিবেশ পুলিশ’ ইউনিট গঠনের প্রস্তাব Logo সরকারের ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান   Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয় Logo বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী Logo জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, কয়েক এলাকায় ৩ মিটার পর্যন্ত সুনামির আঘাত

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

সাধারণ হিসেবে বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস এপ্রিল। কিন্তু আরও ৮দিনে আগে এপ্রিল শেষ হলেও গরমের তীব্রতা থেকে মুক্তি পায়নি মানুষ। এরই মধ্যে গরম নিয়ে দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একইসঙ্গে রাতের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার (৮ মে) আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।

শুক্রবার

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

শনিবার

এদিন (১০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

রবিবার

রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক স্থানে এদিন (১১ মে) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার

এদিন (১২ মে) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তাপপ্রবাহের কিছুটা প্রশমন হতে পারে।

এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আপলোডকারীর তথ্য

Shuvo

দেশে ‘পরিবেশ পুলিশ’ ইউনিট গঠনের প্রস্তাব

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

আপডেট সময় ০২:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫