তামান্না মা হওয়ার কথা ভাবলেই ভয় পান

তামান্না মা হওয়ার কথা ভাবলেই ভয় পান। ছবিঃ সংগৃহীত

এক সাক্ষাৎকারে তামান্না জানান, কেন তিনি সন্তান নিতে ভয় পান। সেই ব্যাখ্যা দিয়ে তামান্না জানান, মা না হলেও তিনি বুঝতে পারেন, একটি শিশুকে লালন-পালন করতে কত কষ্ট করতে হয়। সন্তানকে যে কতটা স্নেহ-ভালোবাসা দিতে হয়, তা পরিমাপযোগ্য নয়।

তামান্না ভাটিয়া আরও বলেন, আমার বাবা-মা আমাকে এতটাই আদর-যত্ন করেছেন যে, তা আমি আমার সন্তানদের করতে পারব না। এটা আমার জন্য অসম্ভব। একজন মা হতে যে ত্যাগ স্বীকার করতে হয়, তা আমার পক্ষে করা সম্ভব নয়। সন্তান জন্ম দেওয়া থেকে শুরু করে তাকে বড় করা পর্যন্ত, পুরো প্রক্রিয়ার কথা ভাবলে আমি শিউরে উঠি।

গত বছর বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। বিমানবন্দর থেকে শুরু করে পুরস্কার অনুষ্ঠানের লালগালিচা— সব জায়গায় দুজনকে একসঙ্গে দেখা গেছে। বর্ষবরণের ছুটি কাটাতে গোয়ায় গিয়ে তামান্না-বিজয়ের প্রেমের সূত্রপাত বলে খবর প্রকাশ করেছিল ভারতীয় একটি গণমাধ্যম। এরপর থেকে এদের নিয়ে নানান গুঞ্জন শোনা যায়।

সবশেষ তামান্নাকে দেখা গেছে `স্ত্রী ২‘ ছবিতে। এ সিনেমায় তামান্না “আজ কি রাত” আইটেম গানে নেচে দর্শকদের কাছ থেকে খুব প্রশংসা কামিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

তামান্না মা হওয়ার কথা ভাবলেই ভয় পান

আপডেট সময় ০১:৩৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪