তাসনিয়া ফারিণ শুটিং করার সময় অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন!

ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘চক্র’ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হচ্ছে । ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য আত্মহত্যা করেছিলেন। দেশজুড়ে আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে ‘চক্র’ নির্মিত হয়েছে।

প্রায় তিন বছর লেগেছে ‘চক্র’ নির্মাণ শেষে মুক্তি দিতে। ২০২১ সালে এ কাজটি শুটিং করতে গিয়ে থেমে যায়। এমনকি এর শুটিংয়ে একাধিকবার অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হয়েছিলেন ফারিণ।

মুক্তির পর এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি শুটিংয়ে অস্বস্তিতে পড়েন। ফারিণ বলেন,শুটিং চলাকালীন অনেক মৃত্যুর সংবাদ পেয়েছি আমরা। এটা খুবই দুঃখজনক ব্যাপার। বয়োজ্যেষ্ঠ চরিত্রের জন্য একজনকে নেওয়া হয়েছিল, তার সঙ্গে কয়েক দিন শুটিং করলাম। অর্ধেক পথে গিয়ে তিনি মারা গেলেন। সে চরিত্রে আরেকজন বয়স্ক নারীকে নেওয়া হয়, আগের দৃশ্যগুলো পুনরায় ধারণ করা হলো। কিন্তু তিনিও মারা যান! এ ব্যাপারগুলো দেখে খুবই খারাপ লেগেছে।

তাসনিয়া ফারিণ আরও বলেন, শুটিংয়ে গেলে কেমন যেন নেগেটিভ এনার্জি ফিল করতাম। আমি অনেকবার তৌসিফ ভাইয়াকে (চক্রতে তার সহশিল্পী) বলেছিলাম, এই সিরিজে কাজ করা বোধ হয় ঠিক হচ্ছে না! আমিও কয়েকবার অসুস্থ হয়েছি। একবার এমন হয়েছিল, একদম সুস্থ-স্বাভাবিক অবস্থায় শুটিংয়ে গিয়েছি, লঞ্চে একটি শট দিতে গিয়ে হুট করে মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়লাম।

ফারিণ শুধু একা নন, পরিচালক ভিকি জাহেদও অস্বাভাবিক অবস্থায় পড়েছিলেন। ফারিণ বলেন, ভিকি ভাইয়ার সঙ্গেও অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেছে, দুইবার তার পা ভেঙেছে, অ্যাকসিডেন্ট করেছেন। সবার ওপরেই আসলে নেতিবাচক প্রভাব পড়েছিল।

২০ পর্বের ওয়েব সিরিজ ‘চক্র’ দেখে দর্শক বলছেন, এটি ছিল উপভোগ্য। দীর্ঘ সময়ের হলে বোরিং লাগছে না তাদের। সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এ সিরিজটিতে নির্মাতা থ্রিলার মসলা দিয়ে গল্পকে নতুনভাবে সাজিয়েছেন। নতুন নতুন টুইস্ট, প্লট সৃষ্টি করে বড় একটি সিরিজ ডিজাইন করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

তাসনিয়া ফারিণ শুটিং করার সময় অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন!

আপডেট সময় ০৪:৪০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪