বিজিবি মোতায়েন

তুরাগ নদ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে মাওলানা জুবায়ের ও সাদপন্থী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুই মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তরা ও তুরাগ নদ সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৮ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায়‌ জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে বুধবার দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদের দক্ষিণ-পশ্চিম এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো।

এদিকে টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও র‍্যাব। এ ছাড়া ঘটনাস্থলে সকাল থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোররাত সোয়া ৩টার দিক থেকে ইজতেমা মাঠ দখল নেওয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামে আমিরুল ইসলাম বাচ্চু (৭০), ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল (৬০), বগুড়ার তাজুল ইসলাম (৭০)।

যে প্রাণী স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, যার শরীর থেকে ঘামের মতো দুধ ঝরে!

বিজিবি মোতায়েন

তুরাগ নদ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

আপডেট সময় ০২:৪৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪