সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

তুষারঝড়ের কবলে ৬ কোটি আমেরিকান, ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয়েছে ভয়াবহ শীতকালীন ঝড়। একে দশকের মধ্যে সবচেয়ে বড়-বিস্তৃত শীতকালীন ঝড় বলা হচ্ছে। কানসাস থেকে নিউ জার্সি পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রায় ছয় কোটি মানুষ তুষারঝড়, তুষারসহ বৃষ্টি এবং নিম্ন তাপমাত্রার কবলে পড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এখন পর্যন্ত সাতটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সড়কপথে যোগাযোগ প্রায় অসম্ভব হয়ে পড়েছে পাশাপাশি ব্যাহত হচ্ছে উড়োজাহাজ চলাচলও।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউ জার্সির গভর্নর ফিল মারফি অঙ্গরাজ্যটির কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। এর আগে কানসাস, মিজৌরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ও আরকানসাসে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তুষারঝড়টি এখন মধ্য আটলান্টিকের দিকে এগোচ্ছে। সোমবার ওয়াশিংটনে ভারী তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।

কানসাস ও মিজৌরির উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু অংশের রাস্তাঘাট তুষারের চাদরে ঢাকা পড়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা ওই অঞ্চলের মানুষদের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এছাড়া দক্ষিণের ওহাইও থেকে ওয়াশিংটন পর্যন্ত ১৫ থেকে ৩০ সেন্টিমিটার তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। সিনসিনাটি, ওয়াশিংটন, ফিলাডেলফিয়ায় তুষার ঝড়ের কারণে কয়েক’শ বিদ্যালয় আজ বন্ধ থাকবে।

বিবিসি জানিয়েছে, শনিবার (৪ জানুয়ারি) থেকে একটি মেরু ঘূর্ণিঝড় আর্কটিক থেকে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে ব্যাপক শৈতপ্রবাহ নিয়ে এসেছে। এতে আবহাওয়া চরম প্রতিকূল হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, সোমবার পর্যন্ত বিপর্যয়কর শীতকালীন ঝড়, ভারী তুষারপাত ও জমে থাকা বরফের কারণে কেন্দ্রীয় সমভূমি অঞ্চল থেকে মধ্য আটলান্টিক অঞ্চল পর্যন্ত বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হবে। সোমবারের পর থেকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

তুষারঝড়ের কবলে ৬ কোটি আমেরিকান, ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

আপডেট সময় ০২:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫