তৃপ্তি দিমরি স্বাধীনতা হারিয়ে ফেলেছেন!

তৃপ্তি দিমরি স্বাধীনতা হারিয়ে ফেলেছেন! ছবিঃ সংগৃহীত

বর্তমানে বলিউডের সবচেয়ে আলোচিত সুন্দরী অভিনেত্রীদের একজন তৃপ্তি দিমরি। ‘অ্যানিমেল’- মুভির পরে রাতারাতি তার জনপ্রিয়তা বেড়ে গেছে কয়েকগুণ, তার হাতে এসেছে অনেক মুভির কাজ। কিন্তু তৃপ্তি দিমরি জানালেন তার এক আফসোসের কথা। তিনি বলেন  স্বাধীনতা হারিয়ে ফেলেছেন তিনি।

হলিউড এক রিপোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে তৃপ্তি বলেন, ‘মানুষ জনপ্রিয়তা চায়। কিন্তু আমি স্বাধীনতাও চাই। আমি দীর্ঘ পথ হাঁটতে চাই। বন্ধুদের সাথে আনন্দ করতে চাই নিশ্চিন্তে। কিন্তু এখন পারি না। সব বদলে গেছে। আমি আর স্বাধীন নেই। স্বাধীনতার অনুভূতি হারিয়ে ফেলেছি।’

তিনি আরও জানান, এই বিষয়টির সাথে এখনও অভ্যস্ত হয়ে উঠতে পারেননি, কারণ তিনি নিজেকে সময় দিতে ভালোবাসেন। তৃপ্তি মনে করেন, কার্টার রোড ধরে খেতে খেতে হাঁটার দিনগুলোর কথা। কিন্তু এখন আর সেটা সম্ভব নয় তার পক্ষে।

অভিনেত্রী বলেন, ‘আমাকে খুব সতর্ক থাকতে হয়। তাই এই বিষয়গুলো মিস করি। এছাড়া বাকি সব ভালোই লাগে’।

তৃপ্তি দিমরি জানান, তিনি গত বছর চারটি সিনেমা করেছেন। তাই তার নিজের জন্য সময় প্রয়োজন। প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে যাদের মেলামেশা করতে হয়, তারা মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত হয়ে ওঠে।

১১ অক্টোবর মুক্তি পাবে তৃপ্তির কমেডি ধারার মুভি ‘ভিকি বিদ্যা কা উও ওয়ালা ভিডিও।’ এই মুভিতে তৃপ্তির বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

তৃপ্তি দিমরি স্বাধীনতা হারিয়ে ফেলেছেন!

আপডেট সময় ০৭:৫৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪