সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ত্বকের যত্নে গ্রিন টি

শরীর সুস্থ রাখতে এবং ত্বকের জেল্লা বাড়াতে সঠিক উপায়ে যত্ন নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনশৈলীতেও ভরসা রাখা জরুরি। কারণ যদি নিয়মিত স্বাস্থ্যকর খাবারই না খাওয়া হয়, তাহলে আপনার ত্বকে জেল্লা বাড়বে না।  আর সাম্প্রতিক সময়ে গ্রিন টি ছাড়া স্বাস্থ্যকর লাইফস্টাইলের কথা চিন্তাই করা যায় না। এমনকী পুষ্টিবিদেরাও গ্রিন টি পান করার পরামর্শ দিয়ে থাকেন

গ্রিন টি পান করলে শরীর সুস্থ থাকে। এটি শরীরের মেটাবলিজম রেট বাড়াতে সাহায্য করে। একইসঙ্গে ত্বকের টক্সিন দূর করে জৌলুস বাড়িয়ে তুলতেও এটি সিদ্ধহস্ত। এখন প্রশ্ন হল, দিনের কোন সময়ে গ্রিন টি পান করতে হয়? কত কাপ গ্রিন টি খেলে উপকার মিলবে? বিস্তারিত জেনে নেয়া যাক।

গ্রিন টি বানানো হয় কিভাবে?

ক্যামেলিয়া সিনেনসিস গাছের পাতা থেকে বিশেষ পদ্ধতিতে এই চা বানানো হয়। এই গাছের পাতাগুলিকে শুকিয়ে নিয়ে তার সঙ্গে আরও কিছু ভেষজ উপাদান মিলিয়ে তৈরি করা হয় গ্রিন টি। কোনও কোনও ক্ষেত্রে এর সঙ্গে লেবু এবং মধুর মতো নানা ফ্লেভারও মেশানো হয়।

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর

গ্রিন টি তে রয়েছে পলিফেনল নামক এক ধরনের উপাদান, যেটি শরীরে অ্যান্টিঅক্সিড্যান্টের ভূমিকা পালন করে। আর এই কথা প্রমাণ হয়ে গিয়েছে গবষেণাতেও। তাই যদি নিয়মিত গ্রিন টি পান করা হয়, তাহলে এটির অ্য়ান্টিঅক্সিড্যান্ট গুণ শরীরে জমে থাকা টক্সিন বের করে দেবে। একইসঙ্গে ফ্রি ব়্যাডিকালসের বিরুদ্ধে লড়াই চালাবে। তাই ত্বজের জেল্লা বাড়তে সময় লাগবে না

কমাবে প্রদাহ

এই চায়ে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানও রয়েছে, যা ত্বকে প্রদাহ কমাবে। ফলে ত্বকের জ্বালা-চুলকানি নিয়ন্ত্রণে চলে আসবে। আর লাল ভাবও কমবে। তাই প্রচণ্ড গরমেও ত্বকের সেরকম সমস্যা হবে না।

আছে প্রচুর ভিটামিন  

গ্রিন টি-তে ভিটামিন এ, বি এবং সি পাওয়া যায়। আর এই প্রতিটি ভিটামিনই ত্বকের সৌন্দর্য ধরে রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। বিশেষ করে ভিটামিন সি ত্বকের অন্দরে কোলাজেনের উৎপাদন বাড়ায়। তাই নিয়মিত গ্রিন টি পান করলে ত্বকের তারুণ্য অটুট থাকে এবং বলিরেখাও মলিন হয়। অন্য দিকে ত্বকের ছোট বড় নানা সমস্যা কমিয়ে জৌলুস বাড়াতে ভিটামিন এ-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

নিয়ম মাফিক পান

ত্বক এবং শরীর সুস্থ রাখতে গ্রিন টি পান করা প্রয়োজনীয়, কিন্তু নিয়ম মেনে পান করতে হবে। তাহলেই উপকার মিলবে। এক্ষেত্রে সকালে নাশতা খাওয়ার অন্তত ৩০ মিনিট পরে গ্রিন টি পান করা ভালো। তাছাড়া দিনের অন্যান্য সময়ে খাওয়ার আধ ঘণ্টা পরে গ্রিন টি খাওয়া যেতে পারে। তবে দৈনিক ৩ কাপের বেশি খাওয়া ঠিক না।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ত্বকের যত্নে গ্রিন টি

আপডেট সময় ০৩:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪