দখলমুক্ত হলো বনশিল্প কর্পোরেশনের ১৫৫ একর জমি

এতদিন স্থানীয় প্রভাবশালী মহলের জবরদখলে থাকা বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের ১৫৫.০৯ একর জমি উদ্ধার করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় মন্ত্রণালয়ের অধীন এই কর্পোরেশনের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার করা হয়।

উপদেষ্টার নির্দেশে চট্টগ্রাম জোনের রামু রাবার বাগানের ১৬ একর, রাউজান রাবার বাগানের ৬১ একর, হলদিয়া রাবার বাগানের ১.৫০ একর, দাঁতমারা রাবার বাগানের ০.১০ একর এবং রাউজান-রাঙ্গুনিয়া রাবার বাগানের ১১ একর জমি উদ্ধার হয়েছে। এছাড়াও, সিলেট জোনের রূপাইছড়া রাবার বাগানের ২৩.৭৪ একর জমিও উদ্ধার করা হয়েছে। এর আগে ডাবুয়া রাবার বাগানের ১০ একর, কাঞ্চননগর রাবার বাগানের ১৩ একর ও রাঙ্গামাটিয়া রাবার বাগানের ১৮.৭৫ একর জমি জবরদখলমুক্ত করা হয়।

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো: নাসির উদ্দিন আহমেদ জানিয়েছেন, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এসব জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এ জমিতে রাবার বাগান সৃষ্টির কাজ চলছে। এধরনের জমি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

দখলমুক্ত হলো বনশিল্প কর্পোরেশনের ১৫৫ একর জমি

আপডেট সময় ০২:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪