দয়া করে শহরটিকে ব্যানার-ফেস্টুন দিয়ে আর নোংরা করবেন না: ডিএনসিসি প্রশাসক এজাজ

এক মাসে সোয়া লাখ ব্যানার-ফেস্টুন অপসারণ করার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার ( ৬ নভেম্বর) নগরভবনে এ সংক্রান্ত এক সভা শেষে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক এজাজ বলেন, “গত এক মাসে আমরা প্রায় ১ লাখ ২৫ হাজার ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছি। অনুরোধ করছি, দয়া করে শহরটিকে ব্যানার-ফেস্টুন দিয়ে আর নোংরা করবেন না। আমাদের নগরকর্মীদের জন্য এটি অত্যন্ত কষ্টসাধ্য কাজ।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫২টি ওয়ার্ডে পরিচালিত ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রমের বিস্তারিত পরিসংখ্যান উপস্থাপন করা হয়। সর্বাধিক ২৯ হাজার ৪৪১টি ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে অঞ্চল-৩ এ। এছাড়া অঞ্চল-২ থেকে প্রায় ২৫ হাজার, অঞ্চল-৪ থেকে ১৮ হাজার, অঞ্চল-৫ থেকে ১২ হাজার এবং অঞ্চল-৯ থেকে প্রায় ১১ হাজার ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়েছে।

ডিএনসিসি বিনামূল্যে পোস্টার লাগানোর জন্য গত মাসে ঢাকার ৩০টি স্থান ঠিক করে দেয়। তারপর থেকে অবৈধভাবে স্থাপিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণে অভিযান চালিয়ে আসছে নগর সংস্থাটি।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

দয়া করে শহরটিকে ব্যানার-ফেস্টুন দিয়ে আর নোংরা করবেন না: ডিএনসিসি প্রশাসক এজাজ

আপডেট সময় ০৩:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫