সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

দর্শকদের হতাশ করবেন না মিম

দর্শকদের হতাশ করবেন না মিম

রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ ছবিতে অনন্যা চরিত্রে নজর কেড়েছিলেন বিদ্যা সিনহা মিম। পরে জিতের সঙ্গে ‘মানুষ’ ছবিতেও তাকে দেখা যায়। এরপর এই নায়িকাকে নতুন কোনো ছবিতে দেখা যাচ্ছে না। তবে ছবি না করলেও মীম বসে নেই।

মিম জানান, তিনি বিভিন্ন কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত রয়েছেন। এসবের প্রচারণায় প্রতিনিয়ত সময় দিতে হচ্ছে।

তবে অনুসারীরা জানতে চায়, মিমকে কবে পাওয়া যাবে নতুন ছবিতে? উত্তরে ‘আমার প্রাণের প্রিয়া’ ছবির এই নায়িকা বললেন, সিনেমার শুটিং না করলেও, প্রতিদিন আমার শুটিং ব্যস্ততা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমি যুক্ত রয়েছি। ঈদকে সামনে রেখে সেসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, প্রমোশনের কাজ করছি। এগুলো নিয়েই সারাদিন ব্যস্ত থাকতে হচ্ছে। আপাতত সিনেমার কাজ নেই। ঈদের আগ পর্যন্ত এগুলো নিয়েই থাকব।

বড় পর্দা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, কয়েকটি সিনেমা নিয়ে কথা হয়েছে। তবে তা এখনও চূড়ান্ত হয়নি। তাছাড়া বর্তমানে সিনেমা নির্মাণ অনেক কমে গেছে। যার প্রভাব পড়েছে আমাদের ইন্ডাস্ট্রিতেও। আশা করি, ঈদের পর নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হবো। যে সিনেমাগুলো করবো বা গত কয়েক বছর ধরে করছি। আমি সব বেছে বেছে ভালো সিনেমা করছি। দর্শকরা হতাশ হবেন এমন সিনেমা করবো না।

মিম অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ শিরোনামে একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। এতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন মীম। শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে এই ছবির গল্প।

আপলোডকারীর তথ্য

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

দর্শকদের হতাশ করবেন না মিম

আপডেট সময় ০৬:৫৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫