দর্শক হলে যাচ্ছে না অক্ষয় কুমারের মুভি দেখতে!

২৫০০টি পর্দায় মুক্তি পেলেও দর্শকের অভাবে ‘সারফিরা’ মুভি প্রথম দিনের পর অনেক জায়গাতেই এই মুভির শো-বন্ধ হয়ে গেছে। অনেক সিনেমা হলই আবার ‘কল্কি ২৮৯৮’ উঠিয়েছে ‘সারফিরা’ সরিয়ে  ।

‘বেল বটম’,‘সেলফি’ এবং ‘মিশন রানীগঞ্জ’র পরে ‘সারফিরা’ চতুর্থ ছবি যেটি ৩ কোটি রুপির নিচে আয় করেছে মুক্তির প্রথম দিন। অক্ষয়-টাইগারের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ মুক্তির প্রথম দিন ১৫.৬৫ কোটি রুপির ব্যবসা করেছিল চলতি বছর ঈদে মুক্তি পাওয়া পর।

‘ওএমজি টু’ ছিল অক্ষয়ের শেষ হিট সিনেমা। ২০২৩ সালের আগস্ট মাসে এসেছিল সিনেমাটি, এই সিনেমাটি ‘গদর টু’-এর সাথে লড়াই করেছিল।

সুধা কোঙ্গারার তামিল ভাষায় নির্মাণ করেন ‘সুরারাই পোট্রু’ ২০২০ সালে । এই সিনেমার অফিসিয়াল হিন্দি রিমেক হয়েছে ‘সারফিরা’। তামিল সিনেমাটিতে অভিনয় করেছিলেন দক্ষিণের সুপারস্টার নায়ক সুরিয়া। ‘জি আর গোপীনাথের স্মৃতিকথা সিম্পলি ফ্লাই: এ ডেকান ওডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি।

অক্ষয়কে এমন এক ব্যক্তির চরিত্রে দেখা গেছে এই সিনেমায়, যিনি সাশ্রয়ী মূল্যের একটি বিমান সংস্থা তৈরির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন স্বল্প আয়ের মানুষদের জন্য । ছবিতে আরও অভিনয় করেছেন রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাসের মতো ভাল অভিনেতা-অভিনেত্রীরা।

‘সারফিরা’ সিনেমার পরে অক্ষয় কুমারকে দেখা যাবে ‘খেল খেল মে’, ‘স্কাই ফোর্স’, ‘সিংহাম এগেইন’, ‘জলি এলএলবি থ্রি’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘শংকারা’, ‘হেরা ফেরি থ্রি এবং ‘হাউজফুল ফাইভ’-এর মতো বিগ বাজেট সিনেমাতে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

দর্শক হলে যাচ্ছে না অক্ষয় কুমারের মুভি দেখতে!

আপডেট সময় ০২:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪