সংবাদ শিরোনাম ::

দিনাজপুরে আরেকটি মিনি চিড়িয়াখানায় অভিযান, বন্যপ্রাণী উদ্ধার

দিনাজপুরের স্বপ্নপুরীর পাশাপাশি গড়ে উঠেছিল আরো কিছু মিনি চিড়িয়াখানা। এদের মূল আকর্ষণ ছিল বিভিন্ন ধরনের বন্যপ্রাণী যেমন বানর, হরিণ, কচ্ছপ, ময়ূর ইত্যাদি আটকে রেখে প্রদর্শনের মাধ্যমে পর্যটক আকর্ষণ করা। এই ধরনের অভিযোগ বন অধিদপ্তরের কাছে আসায় অভিযান চালিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ)। অভিযানে কয়েকটি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে।

ডব্লিউসিসিইউ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:

“সোমবার (২৭ জানুয়ারি) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় ডব্লিউসিসিইউ ও সামাজিক মন বিভাগ দিনাজপুর যৌথভাবে পার্বতীপুর থানার সহযোগিতায় দিনাজপুর মিনি চিড়িয়াখানা ও পার্কে একটি যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে মিনি চিড়িয়াখানা হতে ২টি বানর ২টি কড়ি কাইট্টা, ১টি সন্ধি কচ্ছপ জব্দসহ এবং পজেশন সার্টিফিকেট মেয়াদোত্তীর্ণ ৩টি চিত্রা হরিণের উপস্থিতি প্রমাণিত হয়। অবৈধভাবে বন্যপ্রাণী আটকে রাখার অভিযোগে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বন্যপ্রাণীর টর্চার সেল হিসেবে পরিচিত এসব মিনি চিড়িয়াখানার বিরুদ্ধে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট নিয়মিত অভিযান পরিচালনা করবে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

দিনাজপুরে আরেকটি মিনি চিড়িয়াখানায় অভিযান, বন্যপ্রাণী উদ্ধার

আপডেট সময় ০৬:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫